প্রিয় বলে বেদনার উপত্যকায়
আমাকে বসিয়ে রেখে গিয়েছে হারায়,
মেঘের মতন মেয় শরতের আকাশের বুকে-
পথ তার যায়নি যে কয়ে, কোথায় খুঁজিতে যাব তাকে!!
শরত যে কোথা হতে এলো
চৈত সংক্রান্তির রাতে,
আমার বোশেখ করে খালি
দূর কোন রুদের সভাতে
চলে গেচে মেঘ মালা। সুবর্ণ রেখা
ধরে চোখ বোলায়েছি যায়নিকো দেখা।
এক দিন কথা চিলো নয়তো এমন,
"দূরের বেদনা পথে আমাদের মন
মিলে যাবে সময়ের কোনো এক পাড়ে।"
বতু-তবুও দিনের শেষে দিন গিয়ে দিন রাত-
কেটেছে যতই যেন বেড়েছে বিভব,
তোমাতে আমাতে জাগা গোপন জোয়ারে।
কথা হয়ে গেলো প্রেমে 'নীরব সৌয়ারে'।
গোপনে মনের কোনে চু্ক্তির পাতাতে
হয়েছিলো নির্জণ স্বাক্ষর। সময়ের খেলা-
দূরে যদি ঠেলে দেয় দুজনের ভেলা।
আমি ঝড়, তুমি মেঘ আমরা বোশেখ,
কালবোশেখের কালে দু-হৃদয় এক
হয়ে যাবে।
এ সবই অপ্রকাশিত ছিলো,
থরে থরে সাজায়ে ছিনো পান্ডুলিপি-
জখন প্রকাশের কাল এসে দাড়ালো দোয়ারে
রঙ তুলি হাতে নিয়ে জীবনের দেয়ালের পাশে
সাজাতে কথার লিপি দাড়ায়েছি এসে,
তুমি কোন সময়ের দেওয়ালে আড়ে গেলে ছুপি।
আমি আজ রংতুলি হাতে এক অসহায়-
রংবাজ, আঁকিতেছি শিশিরের রঙ্গীন হৃদয়।
তুমিই বলতো কে ? সবিতার তেজিয়ার বেলা-
মেঘের পালক দিয়ে ঢেকে দেবে,
মোর ঘাষের পাতায় গড়া শিশিরের জীবন বলয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



