যখন সময় জড়িেয়ে গেছে পাকে,
জীবন আমার জটিলতার কুন্ডলিতে পতিত।
আমার সকল সুখের বেলা যখন
স্রোতের মতো হারিয়ে হলো মহা কালে অতীত,
তখন আমি ভাবতে বসি রাত আকাশের মুন্ডুতে চাঁদ নিয়ে,
আমায় যারা হারিয়ে দিলো, হারিয়ে গেলো জীবন থেকে--
খেলার সাথী, চলার সাথী বালক বেলার প্রিয়ে,
চাঁদের আলো উপার হতে' শুনি--
তাদের সাথে আমার বেলার স্মৃতিরা সব ডাকে।
এক দিন আমি বাড়িয়ে হাত ছুঁয়ে দেখবো বলে
সারাটি রাত দাড়িঁয়ে ছিলাম অন্ধকারের তলে-
তখন পঞ্চমী চাঁদ কখন গেছে ডুবে!!
স্মৃতিরা মোর খেলছিলো দূর ফেলে আসা পুব আকাশের পাড়ে
২১ বছর সময় আমায় দেয়না যেতে দশের বাজারে।
সময আমার দেয়না পেছন যেতে, সেথা--
তবুও সময় আমার কাছে আনছে টেনে ছেলে বেলার কথা।
সকাল শিশির রোদ্র দুপুর ক্লান্তি বিকেল ধূলো
হারিয়ে যাওয়া ছেলে বেলার আমার স্মৃতি গুলো
আমায় ডাকে একটু ফাকে একলা হলে পরে-
একলা মনে ছেলে বেলার বন্ধু খেলা করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



