জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,
এমন নয়কো বৃষ্টি কোন দিন-
তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,
তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা
বুনন হয়ে ছিলো, কোন হলোদ বিকেল বেলা
বৃষ্টি এলে, সোনা তলার দূর্বা সবুজ ঘাসে-
হাটবো দুজন, তুমি আমার আমি তোমার পাশে।
হয়তো আজও বৃস্টি এলে তাই-
মন কনাতে কল্পনাতে নতুন জগত তৈরি করে নিয়ে
তোমার দুটি চোখের তারার ঝিলিক খুজতে গিয়ে
বজ্রপাতের তিব্র আলোর ঝিলিক দেখতে পাই।
এমন করেই হঠাত মেঘর বজ্রপাতের মতো
বিদায় বেলায় বাসলে ভালো,
ভালোবাসার তীব্র আলো হঠাত জ্বলে
হারিয়ে গেলে দূর আকাশে তুমি।
মধুর তোমার বিরহ তাপ যকৃতে মোর জাগিেয়ে দিলো ক্ষত।
কল্পনাতে তুমি আমার সবুজ প্রিয়লতা
বাস্তবে প্রেম আমার হলো বিরহ নীল ভূমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



