মনে পড়ে প্রথম তোমার সাথে দেখা হয়েছিলো-
কোন কৈশোর মেঘলা দূপুরে,
আমি নয়' প্রথমে চুমিয়া ছিলো বন্ধু মনেহয়-
আমার হাতেতে এলে তার হাত ঘুরে।
ধুরু ধুরু বুকে আমি তেজিতে পারিনি
তব মায়াবী আকর্ষণ-
আমার ঠোঁটের ফাঁকে চুমে নিয়ে ছিনো-
শেষে তোমার জীবন।
চারদিক মেঘ কালো, ঝরিছে বরিষণ
তোমাতে আমাতের ঘরে চলিছে হৃদন।
আহা সেই দিন থেকে আমি হয়েছি পতিত।
বুঝিনি চুমিছো তুমি আমার জীবন,
বুঝিনাই কেমনে বাধিয়াছিনু ঘর-
শেষে মোর জীবনটা হয়ে গিয়েছিলো একে'
তোমারই করুনা নির্ভর।
হঠাত বুঝেছি আমি, আমি নয়-
তুমি মোরে করিছো লুন্টন, হায় মোর পরাজিত মন!!!
পিছে মোর চেয়ে দেখি আধ মরা সবুজ ঘাসের প্রেম ভূমি-
যৌবন চেটে পুটে খেয়ে নিয়ে- একমাঠ রোদে পুড়া ছন-
আমারে করেছো দান, আমার কিশোরী প্রেমা তুমি।
অবশেষে তেজিলেম তোমার বিষের প্রেম
এক চাঁদ বছর যে প্রায়-
তবুও নিবিড় রাতে একলা চাদের সাথে যখন
নেশারা তোমায় পেতেচায়।
ভাবি' তেজিয়াছি প্রেম তব, নেশারা কাঁদোক যত পাড়ে,
আমিও যাবোনা, আর তোমার ও হবেনা ঠাই আমার দূয়ারে
শুধু দুই লাইন কবিতার শান্তনা আমার হৃদয়,
এখন যৌবনে মোর তোমার লাগিয়া কাঁদে হিয়া
তুমি নিকোটিন প্রেম নিয়ে এসেছিলে সিগারেট প্রিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



