হালকা বাতাস বেলা এসেছে আঁধার হয়ে-
আহা!! সেকি ঝরিছে নিবিড় বরিষণ-
আকাশ অশ্রুজলে দেখি দূর থামে এক
সিক্ত হইতে আছে দূর দেশ পতাকার মন।
আচানক বাতাসেরা এলো মেলো পেয়েগেলো-
খেলার প্রেরণা।- জানলার গ্রীলটার জলের ফোটায় পেলো-
আলোকের কণা' নাচিবার মত প্রেম বাতাসের থেকে।
মনে হয় তোমারে পেতাম যদি এমন বরিষ দিনে প্রিয়া
আমাদের কাঁচা প্রেম হয়তো যেতো সে আসতে করে পেকে-
সিঁদুরে্আমের মত হয়ে যেতো হলুদ আর লাল-
লাজ পেয়ে, আমার চোখের তারা তোমার কপোল।
হৃদয় ছিড়িয়া নিতে আছে, আহা ! জল, বৃষ্টির জল,
সুহাসিনী, তোমার হাসির মত টানে অবিকল।
বৃষ্টি ঝরার সুর রিমঝিম কাকনের মত-
আর ভেঙ্গে পড়া ক্রিস্টাল তরঙ্গ হতে র্গত-
হতো তোমর হাসি সুর, যেন তেমনি করিয়া-
আমার আকাশ মন মেঘেতে ভাঙ্গিয়া দিতো প্রিয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



