একদিন চলেযাবো এ সবুজ পৃথিবীর সব
মায়া-টান-ভালোবাসা ভুলে, হবো শব—
দাহ’ কি গুরস্থানে পড়ে রবে হাড়, মাটি-ছাই,
তবুও মানুষ র’বে- আমাদেরই ছানাপোনা কিছু
এইখানে এই পৃথিবীতে, তখনো জাগিয়া রবে
সুরতীর হিজলের বন, আম’কুল’জাম’লিচু-
গাছ গুলো তখনো সফল হবে মৌসুম এলে,
অতঃপর পৃথিবীর সবকিছু একদিন ধীরে--
ধীরে কিছু দিন বাদে- আমাদের কথা যাবে ভুলে;
তবু বৃক্ষ গুলো ফলদেবে মৌসুম এলে।
তখন, আমরা রবনা শুধু; ফসলের মাঠে-
হয়তো শিশির রবে সূর্য রঙ্গীন,
হয়তোবা ধানক্ষেত সবুজের গালিচাও রবে-
হয়তো তোমার মতো চিরায়ত গ্রীন-
‘এক কিশোরী’ কোন সোনালি সকালে;
রোদ মেখে নিবে তার কোমল দু-গালে।
হয়তো তখন সেথা তুমিও রবেনা এই দেহের ভিতর,
আমি ও রবনা ‘সুহাসিনী; পৃথিবী মোদের হবে পর।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



