ফেরা নদীর মরা জলে ‘দীঘির পাড়ের মেয়ে’
হঠাত এসে মিষ্টি হেসে দুপুর জলে নেয়ে-
শিংড়াচরের কলমীর ফুল খোপায় গুঁজে তুমি
ভালোবাসায় মাড়িয়ে দিয়ে শিশির ভেজা ভূমি;
মেয়ে, হঠাত আবার কোথায় চলে গেলে!!
শুনেছিলাম কদিন আগে চা বাগানের দেশে
অনেক গুলি পাহাড়, টিলা, ঝরনা অবশেষে-
তোমার দুটি পদ্ম পায়ের সদ্য স্বরলিপি
সোনারোদের কিরণ রঙ্গে আঁকছে চুপিচুপি,
কওতো মেয়ে? পাহাড়েকি বন্ধু খুজে পেলে?
হয়তো তুমি চায়ের বনে বনরানী আজ-
আর শিখছো কোন ইসকুলেতে দাঁতের কারুকাজ
হয়তো এখন আমার কথা আর ভাবনা তুমি
তোমর গানে নদী নেই আজ, চায়ের বনভূমি।
আমি আজো তেমন আছি যেমন দেখেছিলে।

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



