চায়ের কাপে পোড়া মাংশের ঘ্রাণ।
চারদিকে হীম শীত কুয়াশা কুয়াশা
চা’র কাপ নিয়ে হাতে, ছয়-কি সকাল সাত-
আরাম আরাম, মুঠ করে সেকি হাত
চায়ের মিনাজে চোখ ধোয়াশা ধোয়াশা।
বেহুদা বসিয়া আছি , জানি আমি;
এই চা’য়ে আজ আর লাগবেনা ঠোঁট,
চায়ের কাপেতে পোড়া মাংশের ঘ্রাণ আজ প্রকট প্রকট।
কী আজব স্বাধীনতা দিয়ে গেলে
ঊনিশ’শ একাত্তোর ইংরেজী সাল,
আমাদেরই শিশু মরে আমাদের হাতে রোজ
এমন দৈন্যে আজ আমাদের হাল।
মায়ের জটর ভাঙ্গে মেটাল ডিটেক্টর-
স্টোভের আগুনে পুড়ে চাপাতার কারীগর
মেরেছে পুলিশ তাই হয়নাকো দোষ।
ভাবি- মানুষইত কোট পড়ে পুলিশ হয়েছে ভাই!!
তবু কেনো পুলিশেরা হয়না মানুষ??
আবুল মাতব্বর” তোমারে পুড়ায়ে দিলো
যে পুলিশ, যেই দেশ , যদি আইনী বিচার
নাই পাও,বলতেই পারো তুমি,
এই দেশ লাওয়ারিশ, এই খানে নেই সরকার।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



