তখন সৃষ্টির আগের কথা, সময় ছিলো অনন্তকাল স্থির
আদম হাওয়া কালের মহান কল্পনার বিলাশ,
আকাশ দিলো তারায় তারায় স্বর্গে দিলো নীড়
আদম হাওয়ার ভালোবেসে তাও মিটেনা আশ।
পান করেছে প্রেমের সুধা, খেয়েছে এক ফল
আকাশ বাড়ির নিয়মে সে নিষেধ ছিলো বটে,
নির্বাসনের দন্ড এলো করিতে নির্মল-
হলো আদম হাওয়ার মানব জনম, এ ব্যথার চিত্রপটে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



