চলেযায় বাংলার চৌদ্দশ বাইশ সাল, আট ফাল্গুন,
গুনে দেখো চলে গেছে কতগুলো সাল, তবু
হৃদয়ের কেনভাসে টকটকে লাল আজও শহীদের খুন-
আমাদের। চলে যায় আট ফাল্গুন।
কয়েকটি নাম, জানে সবাই--
আমাদের মায়েদের নারীছেড়া ধন এরা চিলো
মায়ের ভাষার লাগি তাই এরা দিয়েছিলো প্রাণ,
অনেক কথার মালা রক্তে পরান পেয়ে গেলো
কবিরা প্রসব করে লাল নীল বেদনার গান।

(বাংলার ললনা মোরা, মোরা নদীর মতন বয়ে চলি
ভালোবাসি বাংলার মাটি, বাংলাপ্রেমের কথা বলি)
নারীরা সমস্বরে গায়- ।
(বাংলার তারুন্য আমি, রক্তে বহিবে মোর চিরকাল-
অদম্য চেতনার ১৯৫২ সাল।)
পুরুষ পাজরে তার দামামা বাজায়।
যে নামেই ডাকো আমাদের,
হৃদয়ের গভীরেতে আমরা সালাম,
রফিক, সফিক, জব্বার বারাকাত নাম
আধাটা শতক ধরে করছি ধারণ-
এই বাংলার লাগি মোরা বাজি দিতে রাজি আছি প্রাণ-
এ আমার অনন্ত পন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



