জীবনের পথ গুলা বাদুরের আঁকাবাঁকা আকাশের মতো
ছুটে চলি দিকহীন সীমানার পানে ,
একদিন হয়তো শান্তী আসবে সে আশায়
নিযুত অশান্ত প্রাণ, ছুটে চলে অজানার আহ্বানে।
আবার সে আঁকাবাঁকা পথ
পথম পদক্ষেপে টেনে টেনে আনে।
তার পরও পথ হাটি, মনে মনে ভাবি
এই বুঝি জীবনের মানে!

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



