একদিন দেখা হবে হয়তো আবার
হৃদয়ের চোখ দিয়ে তোমার আমার;
হয়তো সেদিন আমি সাহসের ডানা মেলে
তোমার আকাশে হবো প্রণয়ের পাখি,
হয়তো সেদিন আমি ভালোবাসি বলে দেবো
তোমার আঁখিতে চোখ রাখি।
হয়তো এমন দিন সূর্য ঘড়ির মহাকালে
তোমার মুখের মায়া দিয়ে
তোমার চোখের ভাষা দিয়ে
সাজানো রয়েছে প্রেমের ইন্দ্রজালে।
হয়তোবা নেই আর সেদিনের আশা
হয়তো না বলা রবে
হৃদয়ের গভীর ভালোবাসা।
”তোমারেই ভালোবাসি” এ কথা বেদনা হয়ে
হৃদয়ের মাঝখানে চীরদিন রয়ে যাবে মোর,
বাসতাম ভালো; শুধু এই কথা মনে করে-
ব্যথাভরা-শান্তীময় হোক প্রতিদিন ভোর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




