হয়তো আমার নিরব প্রয়াণ অনতিদূর কালে
নির্ধারিত, সামনে কোন হেমন্ত সকালে;
সকল স্মৃতিই মুছে যাবে, থাকবে কেবল-
আমার মনে তোমার গড়া প্রেম শতদল;
যে প্রেম তুমি ফুটিয়ে ছিলে ফুলের খেলায়
আবার যাকে ঝরিয়ে দিলে অবহেলায়।
থাকবেনা আর দাবি দাওয়ার কথা মালা
সাঙ্গ হবে জীবন নামের যাত্রাপালা।
হয়তো তুমি আমার কথা কদিন পরে-
রেখে দিবে তোমার মনের ভুলের ঘরে,
হয়তো তখন অন্য কোন মনের মাঝে
খেল পাতাবে ফুল ফুটানোর মালির সাজে।
তবো আমার একটি দাবি তোমার বেলায়
আর নেমোনা ফুল ফুটানোর এমন খেলায়,
হঠাত কিন্তু তোমার মনে ভুলের মাশুল
দিতেই ফুটবে মিছে আাশার একখানা ফুল!!
বিষন্নতার ধূসর রাঙ্গা সে ফুল বলয়
আমার মতই ভাংতে রবে তোমার হৃদয়।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




