লক্ষ মানুষ চলিতেছে পথে সব এক মুখি।
লক্ষ মানুষ পিছে হয়ে গেছে পোড়া কাটা লাশ।
ফিরে তাকানোর নেইকো পিছন’ মরনের ঝুকি,
নাফের বুকেতে রক্তজোয়ার ব্যথা নিঃশ্বাস।
আরাকান যেনো এযুগের কারবালা
একা নাফ নদী দজলা ফুরাত আজ
ওপারে চলছে মানুষ পোড়ানো খেলা
মানুষের মাঝে দাজ্জাল করে কাজ।
রেহিং মিছিল চলেছে বাংলাদেশে
এ পথের শেষে নরকের পরিত্রাণ,
স্বপ্নেরা সব ফিকে হলো অবশেষে
রিফিউজি হওক তবু যদি বাঁচে প্রাণ।
ভাবছি উপরে শূণ্য আকাশে ঈশ্বর কী’যে করে।
করুনা কিছুকি রাখেনাই কোন রোহিঙ্গাদের তরে?
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


