প্রতিদিন ভাবি এই বুঝি দিন
পালটালো বলে, আসলো সুদিন
প্রতিদিন ভাবি স্বপ্নরা ফিরে আসবেই।
প্রতিটি সকালে নতুন সবিতা
সাথে নিয়ে আসে ব্যথার কবিতা
আগের মতই দিন গুলি থাকে সেই।
রাত শেষ হয় দিন ফিরে আসে
দিন গিয়ে নব দিন ফিরে আসে
ভাগ্য আকাশে সুদিন আর আসেনা।
প্রতিদিন ভাবি এই বুঝি দিন
পালটালো বলে, আসলো সুদিন
তবু দূর পরাহত স্বপ্নেরা হাসে না।
শুনেছি অনেক জীবনের গান
প্রথায় অথবা ধর্মের দান
হতাশ্বাসের উর্বরতায় জেগেছে অনেক মহাপুরুষ
সব বিশ্বাস ভেঙ্গে গেছে আজ
অবিশ্বাসের দেখি হাতছানি
মিছে কলরব ভেঙ্গে গেছে সব
মহা পুরুষের মহা মহা বানী
আশারা কেবলি মরেযায়, বাঁচে তৃতীয় বিশ্বের বুকা মানুষ।
এ কেমন বাঁচা, বেঁচে মরে থাকা
ঘুরতে চায়না জীবনের চাকা
তবু ফুরোয়না জীবনের পথ বন্দুর খারি বাড়ে
বোঝা হয়ে ঘাড়ে এখানে জীবন
সিন্দাবাদের ভূতের মত
এ ভূতের মুখে একটাই ভাষা, ধেযে চলো পরপারে।
আজন্ম মোরা মহাকালচারি
জীবনের গতি বাঁধা পরপারি
----------------------
------------
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



