কৃষ্ণপদ্য, আমার ভূবনে আসো
আজকে তোমাকে কবিতা বানাবো মিত্রাক্ষর ছন্দে,
নিশানাথ আমি, আঁধারে এসেছি নেমে,,
নিশিথিনী তুমি, মায়ার জগতে পড়ে আছো মিছে দ্বন্দ্বে।
এ কেমনতর পূজারী আমার, ফুল নেই হাতে শুধু মায়া?
এইখানে আসো, এখানে রয়েছে অক্সিজেনের বিকল্প, প্রেমছায়া।
ভার্চুয়ালের অপছায়া ছেড়ে রূপালী চাঁদের জগতে ---
এমাটির ভূমে নেমে আসো তুমি, আলো দিবাকর গতে।
কৃষ্ণপদ্য, তোমার দ্বীপন ক্ষমতা
আমার মনের কবিরে জাগায়;
সব গান হয়, আমি যত বলি কথা।
আজিকার আকাশ রূপালি আলোর দোয়ার খুলেছে দেখো
খালি বিকিরণ নয়, এবার কিছুটা ভালোবাসতেও শেখো।
কৃষ্ণপদ্য, আমি একা আর কত গাবোগান, রচিব কবিতামালা?
আসো আসো তুমি জাগোজাগো ফের, এবার তোমার পালা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
