কোনদিন জানবেনা দুখবিলাসীরা
কী ব্যথায় কথা দিয়ে মালা গাঁথা হয়।
কী রকম ব্যবধান প্রেম আর ব্যথিত হৃদয়।
যত ব্যথিত হৃদয়- নির্জলা ব্যথা সব করছে প্রসব
ও প্রেমী সেইসবে তোমাদের দুঃক্ষ বিলাস।
কবিদের সুখ গান ভালোসাবা সব নিভে গেলে
বিষন্ন বাসরে চলে, কবিতার সাথে সহবাস।
কখনো হয়না এক কবি আর প্রেমিকের সুরঞ্জনা
তবুও এমনি হয়--- তোমার রোমান্টিকতা---,
আমার ব্যথার দান তোমার প্রেমের প্রেরনা।
পাদটিকা::: ৪ হাজার কোটি টাকা দিয়ে ইভিএম না কিনে ১০০খানেক কারিগরি কলেজ করা যেতে পারে গ্রাম পর্যায়ে। যদিও অপ্রাসঙ্গিক তাও কইলাম। দূর্নির প্রশ্নে বলছিনা, এসবের আসলে দরকার নাই।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




