তুমি আসো অনুভূ চাঁদের মত, তাই-
নীল পূর্ণিমা লেগে মনে- আমি চন্দ্রাহত হয়ে যাই।
ওহে নীলমণি চাঁদ
কখনো ভাঙ্গেনা বাঁধ তোমার রূপের।
এযে কিশোর আগুন
আসে জোয়ার দ্বিগুণ
করে উদাস হৃদয়- “ আমি ঘাস ফরিং” এর।
সেইসব দিন গুলিতে, যখন-
ছিলো আকাশে সোনালি রোদ, আধখানা চাঁদ,
ছিলো চৈত্র দুপুর, নিশিত নদীর গায়ে রূপা রূপা রং,
ধানে’ সবুজ আবেগে ছিলো কিশোরীর ঢং
তব সরোবর চোখে ছিলে রূপের প্রপাত।
তুমি রূপের প্রপাত নিয়ে এসেছিলে নারী।
সেইসব দিন গুলি শেষ।
আজ দেখি আকাশেতে লুনাটিক চাঁদ
এই প্যারিজি চাঁদের আলো সূর্যের ঋণ।
তবু তোমার দেহের রূপ ছিলোনাকো ধার--
আজও জাগায় প্রেমের তৃষা অসীম অপার।
আমার চোখের মাঝে তোমার মুখের মায়া আজও অমলিন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



