somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ন আহমেদের ঘেটুপুত্র কমলা বা পুরুষ কতৃক পুরুষের যৌন হয়রানি বা ধর্ষণ

১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে বাংলাদেশে হয়ে গেল শরীফ থেকে শরীফা বা সমকামিতা নিয়ে আলোচনা, সমালোচনা, প্রতিবাদ। এটাকে নেতিবাচক ধারণায় রেখেই মূলত সমালোচনার পাল্লা ভারী ছিল। যদিও বিষয়টা ছিল সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের একটি গল্প নিয়ে, কিন্তু প্রতিবাদ এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে।

এ প্রসঙ্গে আরো কিছু কথা বলার প্রেক্ষাপট তৈরী হয়। যা প্রায় অনুল্লেখই থাকে। আজকাল যদিও কিছুটা অল্প করে হলেও নারী কর্তৃক পুরুষ নির্যাতনের কিছু ঘটনা রিপোর্ট হচ্ছে, আলোচিত হচ্ছে।

কিন্তু এরপরও যেটা প্রায়ই আড়ালে থাকে সেটা হলো পুরুষ বা নারী কর্তৃক পুরুষ ধর্ষণ বা যৌন হয়রানির কথা।




একটা সময়ে ইরাকে আবু গারাইব জেলে মার্কিন নারী ও পুরুষ সৈন্য কর্তৃক ইরাকী পুরুষদের বিবস্ত্র করে সমকামি আচরণে বাধ্য করা সহ নানান অত্যাচারের কথা বিশ্ব ব্যাপী আলোচিত ছিল। তারপর এসেছিল গুয়ানতানামা বে-র ঘটনা। সম্প্রতি দেখলাম কসোভাতে যুদ্ধকালীন পুরুষ ধর্ষণের অভিযোগ রিপোর্ট হচ্ছে। এটা সিরিয়াতেও ঘটেছে।

kosovo reporting


Syria Case Report


কিন্তু ঘরের কাছে ছেলেদের হোস্টেলে বা লিল্লাহ বোর্ডিং স্যার বা শিক্ষক কর্তৃক ছাত্রদের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়, অনেকটাই পেডোফিলিয়ার পর্যায়ে পড়ে সেটা। মোটাদাগে স্যারেরা বা হুজুরেরা ক্লাসে অনেক মারে, পড়া না পারলে অনেক মারে – এই অভিযোগের আড়ালেই পুরো বিষয়টাকে কাভার করার চেষ্টা করা হয়, কিন্তু মূল ঘটনা হয়তো আরো গভীরে থাকে। সেগুলো প্রকাশ করতে দেয়া হয় না, বা ছাত্রদের মাঝে সে পর্যায়ের সচেতনতা থাকে না নিজের ব্যাপারে খুলে বলার।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে র্যা গিং অনেক সময়েই আলোচনায় আসে, যেটা মূলত সিনিয়র ছাত্র কর্তৃক নতুন ভর্তি হওয়া জুনিয়র ছাত্রদেরকে করা মানসিক বা শারীরিক যৌন হয়রানি। অনেক সময়েই সেটা মাত্রা ছাড়িয়ে যায় বা প্রতিবাদ করার কোন সুযোগ থাকে না। আর্মিদের ট্রেনিং সেন্টার গুলোতে, ক্যাডেট কলেজেও এই র্যা গিং ব্যাপারটা বহুল প্রচলিত।

রাজনৈতিকভাবে নেতা কর্তৃক কর্মীদেরকে চোরা কারবারীতে বাধ্য করা, অস্ত্র বহনে বাধ্য করা, রাজনৈতিক কারণে নারীদের শ্লীলতাহানিতে ব্যবহার করা, ক্যাসিনো, খুন, অবৈধ উপায়ে অর্থ কামাই, জোর করে মিছিলে নেয়া হলের জুনিয়র ছাত্রদের– এরকম নানান অপকর্মই ছেলেদেরকে দিয়ে করাতে বাধ্য করে নেতারা।

এটা তো গেল সেইম পার্টি কেইস! পুলিশ বা বিরোধী পক্ষের নেতা কর্মী দ্বারা আহত, নিহত, রাজনৈতিক মামলা হয়রানি, ব্ল্যাকমেইলিং – এরকম হাজারো মানসিক ট্রমার কথা তো বহুল আলোচিত বিষয়।

এগুলো যে একেকটা ছেলের মনে অনেক গভীর ট্রমা বা বড়দের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করে দেয়, সেটা হয়তো আমাদের অনেকেরই বোধগম্য হয় না বা এটা যে একটা সিভিয়ার অপরাধ, সেভাবে গণ্যই হয় না।

একটা প্রবাদ আছে, চোর জেলে গেলে ডাকাত হয়ে বেরিয়ে আসে! এটা অনেকটাই টর্চার সেলের নির্যাতন বা অন্যান্য দাপুটে আসামীদের ছোটখাট আসামীদের উপর করা অত্যাচারের ফলাফল।

বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা কর্তৃক অধঃস্তনদের গালাগালি, এমনকি হাত তোলার ঘটনাও পর্যন্ত ঘটে। কর্মস্থলে নারীদের যৌন হয়রানি রোধে আইন থাকলেও সেখানে সুস্পষ্টভাবে পুরুষরাও আইনি সহায়তা পেতে পারে এরকম কোন সুবিধা নেই।

পুরোনো সমাজ ব্যবস্থায় দাস নির্যাতন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আজকাল অনেক চা-এর দোকানে, ভিক্ষাবৃত্তিতে, পকেটমার পেশায় এরকম ছোট ছোট শিশুসম বালকদের মার ধর করা নিত্য নৈমিত্তিক ঘটনা।

লক্ষ্য করলে দেখবেন, পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারগুলোতে নারীরাই মূলত ভিকটিম হিসেবে বিবেচিত হয়, পুরুষ নয়।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×