অপরিচিত নাম্বার থেকে ফোন। কে না কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে দিপাকে।
মেজাজ চরম খারাপ হল দিপার, “এই আপনি আমার ফোন নাম্বার কোথা থেকে পেলেন?” “খবরদার আর ফোন করবেন না”
অয়ন তার কথা রাখে নি। বছর খানেক পরই দেখা গেল দিপা এই অপরিচিত ছেলেটিকেই বলছে
“আমার জন্মদিনের মত একটা ব্যাপার তুমি ভুলে যাও কীভাবে, “খবরদার তুমি ফোন করবা না আর” (অভিমানী গলায়)
অয়ন সেবারও কথা রাখতে পারেনি। তারও বছর খানেক পরে দিপা রেগে মেগে অয়ন কে বলছে
“দেখো আমাকে এভাবে ফোন দিও না, রিফাত জানতে পারলে … … … “
এবার অয়ন কথা রেখেছে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


