আমি পরাজিত হতে আসিনি
আমি কোন আগন্তুক নই
দৃষ্টির সীমানায় সবকিছু চেনা
বির্বতনের ধারায়
ভাললাগায় ভালবাসায় আমি
আমি শুধু ক্ষমা করতে শিখেছি
পৃথিবী পদ্যময় করে তুলেছি
স্বপ্নের খুব কাছাকাছি
আমার দৃষ্টির অন্তিম সীমানায় ।।
আমি পরাজিত হতে আসিনি
কোন কালের ধারায়
আমি জয়ী হতে শিখেছি
জয়ের স্বপ্নে আমি বিভোর ছিলাম
পরাজয় আমার মৃত্যু
স্বপ্নকালের মাঝে দেয়াল মাত্র
আমি রইব আপন আলোয় আপন সীমানায় ।।
সাদাকালো জীবন জুড়ে কি
তাহলে রঙ্গিন স্বপ্নের বসবাস
চিরচেনা মানুষগুলো অদৃশ্য ছায়া
ছায়ার আদলে ছায়ামানব
আমার বর্ণালী জীবনধারায়
আমি পরাজিত হতে আসিনি
কুয়াশার চাদরে ঘেরা
মানুষগুলি কে জাগাতে এসেছি
সুদিন আর দূরে নয়
আমার আপনার আপন সীমানায় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


