somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলিউডি মুভিতে বাংলাদেশের উল্লেখ !

২৪ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ হঠাৎ ভিনদেশী সিনেমার মধ্যে বাংলাদেশের নামটা শুনলে অন্য রকম লাগে । যদিও বাংলাদেশের নাম কোন ভাল বা গুরুত্বপূর্ণ ব্যাপারে আসে না । বেশীরভাগ ক্ষেত্রে কোন নেতিবাচক জিনিসের উদাহরণ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায় । যাক, হলিউডিরা বাংলাদেশকে চিনছে - এইটাই কথা । আপাতত এই সিনেমাগুলোর মধ্যে বাংলাদেশ-কে পাওয়া গেল।

১. ফ্রেন্ডস উইথ বেনিফিট

০১ ঘন্টা ১৮ মিনিট ২১ সেকেন্ডে । টিম্বারলেকের বস ওকে লাঞ্চ টাইমে কাজ করতে দেখে ওয়ার্ক এথিকস নিয়ে একটু খোঁচা মারে - ''এই জন্যই আমেরিকা এখনও এক নম্বরে, তবে জার্মানি, জাপান, বেলজিয়াম, চায়না'র পরে । থ্যাঙ্ক গড যে অন্তত বাংলাদেশ আমাদের পিছনে'' ।

২. ক্রসিং ওভার

এই সিনেমায় বাংলাদেশ একটা বড় ভূমিকা নিয়ে আছে । বাংলাদেশের অবস্থান গল্পের ১০ ভাগের ১ ভাগ (কমপক্ষে) । সিনেমাটা নিয়ে দুই কথা লিখেওছিলাম

৩. দা রিবাউন্ড

০১ ঘন্টা ২৮ মিনিট ০১ সেকেন্ডে। পোলাটার নাম জাস্টিন বার্থা (ন্যাশনাল ট্রেজার-এ নিকোলাস কেজ এর চামচা) । একটা বাচ্চা দত্তক নিয়েছে বাংলাদেশ থেকে – ব্যাস, এটুকুই ।

৪. ওল্ড স্কুল

সিনেমাটা দেখি নি। তবে নেট-এ পেলাম বেনি বলে একটা চরিত্রের ডায়লগের মধ্যে বাংলাদেশ আছে ।

Beanie: ''Six weeks ago Abdul here had a one way ticket to an arranged marriage with a broad he never met in Bangladesh. Now he's crushing a** every Thursday night at our mixers.''

৫. হাও আই মেট ইয়োর মাদার

রঞ্জিত বলে একটা শোফার আছে না ? ওই ব্যাটা বাংলাদেশী রোল করে, যদিও আসলে ইরানি ।

আর কারও কোন সিনেমা/সিরিয়াল জানা আছে যেখানে বাংলাদেশ আছে ???
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

×