somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কালের সাক্ষী হয়ে গেলাম

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের তারিখের একটি বিশেষ তাৎপর্য আছে। তারিখের তিনটি অংশ দিন, মাস ও বছরের সবগুলোই ৯ অর্থাৎ ০৯/০৯/০৯। বছরের অংশের বৃহত্তম একক ডিজিট অর্থাৎ ৯ নিয়ে এভাবে তারিখ লেখার সুযোগ এ জীবনে আর পাবেন না। কারণ এমন তারিখ হাজার বছরের মধ্যে আর আসবে না! শুনতে অবিশ্বাস্য ঠেকলেও আসল ঘটনা তাই। আগামী বছর অর্থাৎ ২০১০ সাল থেকেই বিশ্ব প্রবেশ করবে দুই অঙ্কের বছরে। এরপর এই সংখ্যা বাড়তেই থাকবে। ফলে বছর থেকে শুধু বৃহত্তম একক অঙ্কটি নিয়ে আজকের মতো তারিখ লেখা সম্ভব হবে ৩০০৯ সালের ৯ সেপ্টেম্বর। তার মানে, সেই দিনটিরও সাক্ষী হতে গেলে আপনাকে বাঁচতে হবে আরো ১ হাজার বছর!

আজকের এই দিনটি যেমন আলোড়িত করেছে অনেককে তেমনি নির্লিপ্ত রেখেছেও অনেককে। যুক্তরাষ্ট্রসহ বহু স্থানে অগণিত জুটি আজকের দিনটিকে বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছেন। সংসারের গিট বাঁধার জন্য তারা দিনটিকে শুভ মনে করেছেন। চীন দেশসহ বহু দেশের সংস্কৃতিতে ৯ সংখ্যাটিকে শুভ হিসেবে দেখা হয়। ৯৯৯ তারিখটিকেও তাই এসব জুটি শুভ দিন হিসেবেই ধরে নিয়েছেন। আজ আবার বুধবার (ওয়েডনেসডে)। ওয়েডনেসডে থেকে ‘ওয়েড’ (বিবাহ) শব্দটি শুভ সংখ্যার ঝাঁক ৯৯৯ এর সঙ্গে যুক্ত হয়ে তাকে যেন আরো শুভ করে তুলেছে!

আজকের তারিখের দিন মাস বছরে ৯ এর ছড়াছড়ির কারণে দিনটিকে যদি শুভ হিসেবে গণ্য করতে হয় তবে ৯ এর সঙ্গে আজকের তারিখের মাতামাতি এখানেই শেষ নয়। আজকের দিন এই বছরের ২৫২তম দিন। ২৫২ এর অঙ্কগুলো যোগ করলে (২+৫+২) হয় ৯। তারিখটির দিকে আরো একবার তাকানো যাক; ০৯/০৯/০৯। ৯+৯+৯ এর যোগফল ২৭। ২৭ এর দুই অঙ্ক ২+৭ এর যোগফলও কিন্তু ৯। আরো আছে; আজকের তারিখের সঙ্গে ৯ এর প্রেম এখানেই শেষ নয়! ইংরেজিতে আজকের দিনটি (ওয়েডনেসডে) লিখতে প্রয়োজন ৯টি বর্ণ। মাসের দিকেও তাকানো যাক। বর্তমান মাস অর্থাৎ সেপ্টেম্বর লিখতেও খরচ করতে হচ্ছে সেই ৯টি বর্ণ। শুভ সংখ্যা ৯ এর সঙ্গে আজকের তারিখটির এমন রোমান্টিক সম্পর্ক তাই হাতছাড়া করতে চাইছেন না রোমান্টিক জুটিরা। তাদের বিশ্বাস, আজকের দিনটিতে, সাত পাকে বাঁধা পড়লে দাম্পত্য জীবন মহাসুখের হবে। আর অনেক সংকৃতিতে ৬ সংখ্যাটিকে মনে করা হয় ‘পাশবিক সংখ্যা’। ইংরেজি ৬ উল্টে দিলে কিন্তু ৯ হয়। ‘পাশবিকতা’র উল্টো জিনিস তো ‘মানবিকতা’! অর্থাৎ, এখানেও পরিস্থিতি পক্ষে আছে।

বিয়ের প্রসঙ্গ বাদ দিলেও ব্যবসায়ীরাও কিন্তু কম যাচ্ছে না! বহু ব্যবসায়ী তাদের ব্যবসা শুরুর জন্য আজকের দিনটি বেছে নিয়েছেন। লাভের আশায় অনেক কোম্পানি নতুন পণ্যও চালু করবে আজ। একাধিক মিউজিক কোম্পানি নতুন অ্যালবাম এবং ফিল্ম প্রোডাকশন কোম্পানি নতুন ছবি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। উদ্দেশ্য একটাই; এই বিশেষ দিনটিকে ব্যবহার করে শুভ ফল পাওয়া। শুভ ফল পাওয়া যাবে কি না সেটা সময়ই বলে দেবে। তবে আজকের মতো তাৎপর্যপূর্ণ দিনটি বিনা নোটিসে বিদায় নিচ্ছিল এবং মানুষের বিশ্বাস বা সংস্কার যে কত বিচিত্র সেটা তো জানা গেল!

সূত্রঃ ইত্তেফাক, নিউইয়র্ক ডেইলি নিউজ, বিএসএস, ডেইলি টেলিগ্রাফ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×