somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব সম্ভবের দেশ বাংলাদেশ ঃ গ্রেপ্তারের আগেই মুক্তির দাবিতে পোস্টার!

১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ”-বাংলাদেশের প্রেক্ষাপটে উক্তটি যথার্থ। এই দেশে প্রতিনিয়ত এমন সব বিচিত্র ঘটনা হরহামেশায় ঘটছে যা এই উক্তিটির যথার্থতাই প্রমান করছে। এই সকল বিচিত্র ঘটনারবলীর জনক রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবি, খেলক, সাংস্কৃতিককর্মী, রসু খাঁ সব্বাই। হালে চট্টগ্রামের গোলাম রাব্বানী এতে নতুন মাত্রা যোগ করেছে।

তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন। কোনো অপরাধে গ্রেপ্তারও হননি। অথচ তাঁর মুক্তির দাবিতে পোস্টার ছাপিয়ে রাখা হয়েছে আগেভাগেই। গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সহযোগীরা এই পোস্টার নগরের বিভিন্ন দেয়ালে সাঁটানোর পরিকল্পনা করেছিল বলে জানা যায়।
এই তিনি হলেন কাজী গোলাম রাব্বানী। পুলিশের তদন্তে জানা গেছে, গোলাম রাব্বানী একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের জন্য এখন তাঁকে খুঁজছে পুলিশ। চট্টগ্রাম আদালতের এক আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে বলা হয়, রাব্বানী নিজের মোবাইল ফোন (০১৮২৩৯২২২০৮) থেকে আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলামকে গত বৃহস্পতিবার বিকেলে প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সাংসদকে হুমকি দিয়ে রাব্বানী নিশ্চিত ছিলেন যে গ্রেপ্তার হলেই তাঁকে কারাগারে যেতে হবে। তাই আগেভাগে এত আয়োজন। জিডিতে দেওয়া মোবাইল ফোনের সূত্র ধরে খুলশী থানার পুলিশ নিশ্চিত হয় যে রাব্বানীর ফোন থেকে সাংসদ নুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খুলশী থানার পুলিশের একটি দল গত শনিবার রাতে বাকলিয়া থানা এলাকার সোবাইন্যার কলোনিতে তাঁর বাসায় অভিযান চালায়। এই অভিযানের খবর আগেই জানতে পেরে স্ত্রী ও ছেলেকে নিয়ে সরে পড়েন রাব্বানী। তবে পুলিশ তাঁর ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে প্রায় এক হাজার রঙিন পোস্টার, যাতে রাব্বানীর মুক্তি দাবি করা হয়।

এ প্রসঙ্গে সাংসদ নুরুল ইসলামের জিডির তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘রাব্বানী নিশ্চিত ছিলেন যে সাংসদের জিডির পর তিনি গ্রেপ্তার হবেন। এ কারণে তিনি আগেভাগে পোস্টার ছাপিয়ে রেখেছেন বলে আমাদের সন্দেহ।’ তিনি বলেন, ‘এই রঙিন পোস্টার ছাপানোর মতো আর্থিক সামর্থ্য রাব্বানীর আছে। কারণ তিনি একটি মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত বলে আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বানীর বাড়ি থেকে উদ্ধার করা পোস্টারে তাঁকে আইন বিভাগের ছাত্র ও সাবেক ছাত্রনেতা আখ্যায়িত করে লেখা হয় ‘রাব্বানী ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। প্রচারে ল স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম মহানগর।’

আইন কলেজ সংসদ সূত্রে জানা গেছে, আইন কলেজে ছাত্রশিবিরের সমর্থিত ইসলামি ল স্টুডেন্ট ফোরাম রয়েছে। শুধু ‘ল স্টুডেন্ট ফোরাম’ নামে কোনো সংগঠন নেই।

সূত্র ঃ প্রথম আলো
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×