অধ্যাপক আব্দুল হাকিম ড্রাগ ব্যাংক, সন্ধানীর সবকটি ইউনিটের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ড্রাগ ব্যাংক। সন্ধানীর সাথে পরিচয় ২০০৪ সালে যখন প্রথম মেডিকেলে ভর্তি হলাম। ২৩ তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের সুবাদে প্রথম ধারনা হল এই ড্রাগ ব্যাংক এর গুরুত্ব। তিল তিল করে এই ড্রাগ ব্যাংক গড়ে তোলার পেছনে অবদান যে শ্রদ্ধেয় সিনিয়র সন্ধানীয়ানদের, তাঁদের প্রতি আমার আন্তরিক কৃতগ্গতা আমাদের মানুষের খুব কাছে সেবা নিয়ে পৌছে যাবার সুযোগ করে দেবার জন্য।
আমাদের এই ড্রাগ ব্যাংকটি যে মহান মানুষটির পূণ্য স্মৃতির প্রতি উৎসর্গীকৃত, তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মরহুম অধ্যাপক আব্দুল হাকিম স্যার। সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট আজীবনের জন্য স্যারের প্রতি কৃতগ্গ। স্যারের অনুপ্রেরনা, সহানুভূতি উৎসাহ দিয়েছে সন্ধানীকে তার পথচলার শুরুর দিনগুলো থেকে। তাঁরই উৎসাহ যুগিয়েছে আমাদের কাজ করে যাবার অনুপ্রেরনা। প্রশাসনিক সহায়তা থেকে মানসিক সহযোগিতা সবকিছুই তিনি সন্ধানীর জন্য দিয়েছেন নিঃস্বার্থভাবে, আর্তমানবতার কল্যানে মানুষের পাশে দাঁড়াতে।
আজকের এই দিনে তাঁর পূণ্য স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
শিক্ষার্থী অন্তঃপ্রান এই মানুষটিকে আমার দেখার সুযোগ হয়নি বটে, তবু মহান মানুষদের কীর্তি কখনো জোর করে তুলে আনতে হয় না বরং তা দিবালোকের মত সত্য ও সর্বদা সুপ্রকাশিত। শিক্ষার্থদের বিপদের সময় তিনি সর্বদা তাদের সাথে ছিলেন, তাদের দিয়ে গিয়েছেন পিতৃস্নেহ। স্যার ছিলেন আমাদের প্যাথলজী বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক ও বিভাগীয় প্রধান। শিক্ষা দিয়েছেন ভয়ংকর রোগ চেনার অন্তর্চক্ষু তৈরীর অসংখ্য শিক্ষার্থীকে, যাঁরা আজ মানুষের সেবায় নিয়োজিত।
স্যারের কাছে আমরা সবাই আজীবন ঋনী থেকে গেলাম, যে ঋন শোধ করার চেষ্টাটুকুই আমরা শুধু করতে পারি, শোধ করা হয়ত কখনোই সম্ভব নয়।।
ডা. মেজবাহ্ উদ্দীন আহমেদ অপু
উপদেষ্টা,
সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সিওমেক ইউনিট।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


