somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের পরিবার পরিকল্পনা পলিসি ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবী

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা যখন স্কুলে পড়তাম, বিটিভি ছাড়া কোন চ্যানেল ছিল না, তখন দেখতাম নববিবাহিত দম্পতি 'ডাক্তার আপার' কাছে এসেছেন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে। আর ডাক্তার আপা তাদের বিভিন্ন পদ্ধতির ব্যাপারে বুঝিয়ে বলতেন। এটাও বলতেন দুটির বেশী সন্তান না নেবার চেষ্টা করতে।

এখন আর বি টি ভি দেখা হয় না। চিকিৎসক হিসেবে কাজ করি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে। পরিবার পরিকল্পনা কার্যক্রম দেখছি সরাসরি, সামনাসামনিই।

কিন্তু আমার অভিজ্ঞতা হল,

১. এখন পর্যন্ত ৭-৮ জন মেয়ে পেয়েছি যাদের জেরা করে দেখা গেছে, তাদের বিয়ে হয়েছে ১৭ বছর বয়েসে (তাদের মায়েদের স্বীকারোক্তি মোতাবেক) কাগজে-কলমে যদিও তাদের বয়েস ১৮ দেখানো আছে! এতদিন জানতাম মানুষ বয়েস কমায়, এরা বাড়ায়!!

২. বিয়ের ২-৩ মাসের মাথায় বেশিরভাগ মেয়েই গর্ভবতী হচ্ছে।

৩. এই মেয়েদের শতকরা ৯০% ই অপুষ্টিতে ভুগছে। যাদের ৫০% দারিদ্রের কারনে অপুষ্ট। বাকি ৫০% পুষ্টি জ্ঞানের অভাবে অপুষ্ট।

৪. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার যদিও আগের বছরগুলোর তুলনায় বেড়েছে, কিন্তু সেটাও সন্তোষজনক নয়। আর জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বেশিরভাগই ব্যবহার করছেন মহিলারা। পুরুষদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে বেশ অনীহা।

৫. গর্ভধারন পূর্ব প্রস্তুতি বলে কোন কিছুরই কোন বালাই নাই।

২০১৪ সালের হিসেব অনুযায়ী,

আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৬%!

বার্ষিক জন্মহার প্রতি হাজারে ২১.৬১!

বার্ষিক মৃত্যুহার প্রতি হাজারে ৫.৬৪!

প্রথম মা হবার ক্ষেত্রে মেয়েদের গড় বয়েস ১৮.১ বছর!!

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার প্রায় ৬১.২% মাত্র!!

এই চিত্র দেখে আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম পলিসি ও তার বাস্তবায়ন নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন বলে মনে হয়।

অবশ্য এই চিত্রের কারন ও রয়েছে বৈ কি! যারা এই পরিবার পরিকল্পনা কার্যক্রমের পলিসি তৈরী ও বাস্তবায়নের দায়িত্বে আছেন, তাদের এই বিভাগ সম্পর্কে অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান কতটুকু, সেটাও প্রশ্ন সাপেক্ষ।

এজন্যেই বোধ হয় কৃত্য পেশাভিত্তিক বিভাগ গঠন ও পরিচালনার কথা উঠে আসছে বার বার।

প্রকৃতপক্ষে যার যা কাজ, যার যেটাতে দক্ষতা আর বাস্তব অভিজ্ঞতা, তাকে সেখানে নিয়োগের কোন বিকল্প নেই। ভিশন ২০২১ এর সফল বাস্তবায়ন করতে হলে, অবশ্যই এদিকে আশু নজর দেয়া প্রয়োজন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×