ছেলেরা উত্ত্যক্ত করায় মেয়েটি স্কুলে যাচ্ছে না ভয়ে!
১৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলেরা উত্ত্যক্ত করায় মেয়েটি স্কুলে যাচ্ছে না ভয়ে! বাংলাদেশের জন্য এ আর নতুন কী খবর? এর চেয়ে মারাত্মক খবরও তো আমাদের মনে আছে। রুমীর কথা, তৃষার কথা মনে পড়ে? বখাটেদের হাত থেকে রেহাই পেতে অবশেষে পৃথিবী থেকেই বিদায় নিয়েছে তারা। কিন্তু এ খবর তো বাংলাদেশের নয়। জাপানের। তাও আবার সাধারণ ঘরের মেয়ে নয়, রীতিমতো রাজকুমারী! বলে কি!
৭ মার্চ প্রথম আলোর সারা বিশ্ব পাতায় প্রকাশিত হয়েছিল খবরটি। শিরোনাম ছিল, ‘ছেলেরা উত্ত্যক্ত করার ভয়ে স্কুলে যাচ্ছে না জাপানি রাজকুমারী’। সঙ্গে ছিল আট বছরের রাজকুমারী আইকোর একটি ছবি। হায় রে, এত যে উন্নত দেশ, এত যে প্রভাব, এত যে রাজকীয় কাজকারবার, তাও তো দেখি রাজকুমারী আইকো আর গাইবান্ধার তৃষার ‘ভয়’ একই জায়গায়! খবরে প্রকাশ, আইকো টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অন্য শ্রেণীর ছেলেরা রাজকুমারী আইকোসহ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছে। আইকো অবশ্য পেটব্যথার কথা বলে স্কুল থেকে আগেভাগে চলে এসেছিল। আর সে স্কুলে যাচ্ছে না। আমাদের ছোট্ট তৃষা বখাটেদের আতঙ্কে পুকুরে ডুবে নিজেকে রক্ষা(!) করেছিল। আইকোর কপাল ভালো। রাজপরিবারের কন্যা। তাই রাজপরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। কিন্তু দেশে দেশে উত্ত্যক্তকারীর চেহারা কি একই? তারা সাধারণ পরিবার আর রাজপরিবারের কন্যার মধ্যে পার্থক্য করে না। কন্যা বলে কথা। তাই তৃষার ভয় আর আইকোর ভয় একই রকম!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন