আজকাল বড্ড আবেগী আমি তোমার জন্য,
আকাশ জুড়ে মেঘেরা ও দলবেঁধে তোমার প্রতীক্ষায়,
তোমার হরিণ চোখ ছুঁয়ে যে জল গড়িয়ে পরে,তোমার চিবুক বেয়ে ঐ আন্তরবাসে,
আহা কি তুমুল উল্লাসে আগুন জ্বলে তোমার চোখের জলে,
নারী,আমি এখনো তোমার জন্য প্রতীক্ষারত,বড্ড আবেগী আমি তোমার জন্য ।
যেদিন তোমার নগ্ন দেহে হবে তুমুল চাষবাস;আমার আমিকে নিয়ে,
সেদিন পৃথিবী জানান দিবে তোমায়-আজ তুমি মানুষ তৈরির নতুন কারিগর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


