somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমনে বোঝাই তোকে...

১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে বেরিয়ে রিকসার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হল পেছন থেকে কে যেন কি বলছে। খেয়াল করলাম ছোট্ট একটা ছেলে গেটের আড়াল থেকে উঁকি দিয়ে আধো আধো বোলে কি যেন বলছে। এগিয়ে এল দ্বাররক্ষী সামছু মিয়া। বলল স্যার আমার ছেলে। আপনাকে বলছে- আপনি কি সাহেব?
কৌতুহল জাগল- আমাকে সাহেব ভাবার কারণ কি? এগিয়ে কাছে ডাকলাম। বীরদর্পে বেরিয়ে এসে আরো কিছু বোঝাতে চাইল। বুঝলাম না কিছুই। সামছু মিয়াই পরিস্কার করল বিষয়টি।
ও বায়না ধরেছে গেটে দাঁড়িয়ে থাকবে। সামছু মিয়া ওকে সাহেবের ভয় দেখিয়েছে। বলছে সাহেব এখনই আসবে। তাই ছোট্ট বালকের এই উৎকণ্ঠা। এই বুঝি সাহেব এল। মনটা কেমন করে উঠল। মুখে শুধু বললাম না-রে আমি সাহেব নই। হতেও চাই না।
রিঙ্ায় কিছু দূর আসতেই রাস্তা বন্ধ। কারণ জানতে চাইলাম। এমপি সাহেব আসছেন- তাই রাস্তা কিয়ার। মিনিট দশেক বসে থাকার পর সাহেব এলেন। ছাদ খোলা গাড়িতে ফুলের মালায় আচ্ছাদিত সাহেবকে চেনার উপায় নাই। রাস্তায় ভুক্তভোগী পথচারী ছাড়া এমন কেউই ছিলনা যে বা যারা সাহেবকে এক পলক দেখার জন্য রাস্তার দাঁড়িয়েছেন। অথচ সাহেবটি রোবটিক স্টাইলে হাত নেড়ে অভিনন্দিত করেই চলেছেন তার সুভানুধ্যায়ীদের। বেজায় হাসি পেল। এই তাহলে সাহেব তন্ত্রের মাহাত্ম।
রিঙ্ায় যেতে যেতে দুটো ঘটনার যোগসূত্রতা মেলাতে থাকলাম। চমৎকার যোগসূত্র রয়েছে। গোটা দেশটাই চলছে এখন সাহেবতন্ত্রের অঙ্গুলি নির্দেশে। সাহেব তন্ত্রের দোলায় দোলায়িত হয়ে কেউ হচ্ছে সর্বহারা- কেউবা রাতারাতি দস্তুর সাহেব বনে যাচ্ছেন। এই সাহেব তন্ত্র টিকিয়ে রাখতেও চলছে নানা ম্যাকানিজম। সামছু মিয়ার ছোট্ট বাচ্চার মত গোটা দেশটাকেই মগজ ধোলাই দেওয়া হচ্ছে। দেশ-দেশের সম্পদ সবইতো ওই সাহেবদের। আমাদের রুটি রুজির মালিকও তো ওঁরা। আমরা কেবল ওদের করুণার পাত্র। তাই সাহেবতন্ত্রের দাসানুদাস হয়ে রই আজীবন। সাহেবদের জন্য কৃষক, শ্রমিক, জেলে, মজুর খেটে মরছে নিরন্তর। সাহেবদের শৌর্য-বীর্যের রকও ওই ওরা। অথচ...
ভাবতে ভাবতে মাথাটা গুলিয়ে আসছিল। একটি আশাজানিয়া ঘটনাও অবশ্য ঐদিন ঘটেছিল। সামছু মিয়ার ছেলেটি বুঝুক আর না-ই বুঝুক বীরদর্পে কিন্তু সাহেববের সামনে এসে দাঁড়িয়েছিল। এটাই আশা। মানুষ সজাগ হতে শুরু করেছে। ধীরে হলেও হিস্সা বুঝে নিতে "মানুষ জাতবে ফের"।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×