
হামাসের সামরিক শাখার প্রধান আবু উবায়দা আল আকসা বন্যা (Al Aqsa Flood) যুদ্ধে শাহাদাত বরন করেছেন, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখের হামাসের সামরিক শাখার টেলিগ্রাম চ্যানেলে তারা এ খবর প্রচার করে । শুধু তিনি নন সামরিক শাখার আরো অনেক বড় বড় দায়িত্বশীল নিহত হয়েছেন । তিনি আল কাসসাম ব্রিগেড বা হামাসের সামরিক শাখার মুখপাত্র ।
আমি আরবি বুঝিনা কিন্তু তার প্রচারিত বক্তব্য শুনে থাকি, কিছু না বুঝলেও আমি অন্যরকম অনুভুতি পায় তার বক্তব্যে । অনেক দিন আগে হিজড়ায়েল তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল, প্রথমে বিশ্বাস করিনি পরে অনেক দিন থেকে উবায়দা ভাইয়ের টেলিগ্রামে কোন ভিডিও না আসায় আমিও ভেবেই নিয়েছিলাম ভাই হয়ত শাহাদাত বরন করেছেন ।
দোয়া করি হে মহান রব্ব, হে আরশের মালিক, হে আল্লাহ তুমি ভাইকে শহিদ হিশেবে কবুল করো, ভাইয়ের ও আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করো, আমাদের ভাল আমল গুলো কবুল করো, মুসলিম মুজাহিদ ভাইদের হেফাজত করো, মুজাহিদ ভাইদের বিজয় দান করো, নির্যাতিত নিপীড়িত মানুষদের ধৈর্য্য ধারন করার মত ধৈর্য্য দান করো, তাদের ও আমাদের আমৃত্যু তাওহীদের ওপরে অটল রাখো, শিরক বিদআত হতে মুক্ত রাখো, সিরাতুল মুস্তাকিমের ওপরে আমাদের মৃত্যু দান করো । আমিন ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



