somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ক্রিকেটের সূচনা সংগীতটি এক তামিল বাজারি গানের নকল

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।


আমার দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। আমার জন্য এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে। অনেকদিন দেশে থাকিনা, কিন্তু দেশের মানুষের আনন্দের উত্তাপটুকু খুব ভালোভাবেই বুঝতে পারি। আশাকরি, এবারের বিশ্বকাপের আসরটি বেশ জমকালোই হবে। যতদূর জানি, আসরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ইতিমধ্য শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

বিশ্বকাপের দুই মাস আগে আসরের সূচনা সংগীত রেকর্ড করা হয়েছে৷ গানটি গেয়েছে ব্যান্ড দল “দূরবীন”৷ সুর করেছেন আরেফিন রুমী৷ জানা গেছে, দূরবীন ব্যান্ড দলের সদস্যরা শুধু সংগীতকারই নন, তাঁদের অনেকে ক্রিকেটারও বটে৷ ফলে সংগীতের সাথে ক্রিকেটের প্রতি যাদের এতোটা উন্মাদনা তাঁদের হাতেই তৈরি হলো বিশ্বকাপ ক্রিকেটের আগামী আসরের সূচনা সংগীত৷ এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদুল ইসলাম শহীদ একান্ত সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে বলেন, ২০০৭ সাল থেকে দূরবীনের পথচলা শুরু৷ তবে ইতিমধ্যে তাঁরা উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান ও সুর৷

তথ্যসূত্র


২।
এবার আমার কথায় আসি।

এই গানটি মৌলিক নয়। গানটি একটি জনপ্রিয় তামিল ছায়াছবির গানের হুবহু নকল। তামিল ভাষার অনভ্যস্ততার কারণে যাতে কারো বুঝতে অসুবিধা না হয়, তাই গানদুইটা এক ফাইলে ইউটিউবে আপলোড করলাম।

ইউটিউবের এই লিংকটাই তার প্রমাণ।


৩।
বাংলাদেশের মানুষের অনেক আশার, অনেক উম্মাদনার এই বিশ্বকাপ। আমাদের দেশ এখনো এতটা প্রতিভাশূণ্য হয়ে যায়নি যে, বিশ্বকাপের সূচনা সংগীতটাও অন্য ভাষার বাজারি ছবি থেকে নকল করতে হবে। দেশে এত ভালো মিউজিশানরা থাকা স্বত্ত্বেয় কেন একটা আপাত অখ্যাত ব্যান্ডকে সূচনা সংগীত করার গুরু দায়িত্ব দেয়া হল তাও আমার বোধগম্য নয়।

দেশকে বড় কোন গ্লাণির হাত থেকে বাঁচাতে হলে, আমাদের এখনই যথাযথ উদ্যোগ নিতে হবে।


৪।
বাংলাদেশের সূচনা সংগীতটি নাকি সুর করেছেন আরেফিন রুমী! দেশের এত বড় মিউজিশিয়ানটি কে, খুব জানতে ইচ্ছা করছে।

এই বিষয়ে আগে কেউ পোস্ট করে থাকলে ক্ষমাপ্রার্থী।

আমি ভুল প্রমাণিত হলেই খুশি হব।


৫।
পরিশিষ্টঃ
দূরবীণ ব্যান্ডের গানটির মিউজিক ভিডিও ফেসবুকের “Bangladesh : the WC Champions: There can be miracles, when you believe” গ্রুপে আপলোড করা হয়েছে। গানটি ইউটিউবেও আছে, কিন্তু ভিডিওটা পেলাম না।

ইউটিউবের লিংকটি এখানে।
(হাতে সময় কম থাকলে গানটির ১:১০ থেকে শুনুন)

ফেসবুকের ভিডিওটি এখানে।

আর যে তামিল গানটা থেকে দুরবীণ ব্যান্ড গানটি নকল করেছেন, সেটার লিংক এখানে।
(গানটির ০:৩০ থেকে শুনুন

ফেসবুকে Let's ban Doorbin's World Cup Theme Song (It's a copy of the Tamil Song) গ্রুপে দূরবীণের গানটির বিরুদ্ধে নকল বিরোধী প্রচারণা চলছে। আপনারাও এতে অংশ নিতে পারেন।


সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৭
৭৯টি মন্তব্য ৫৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×