চারদেয়ালে ঢাকা কাঁচের অফিসে বসে থাকে তারা। সেখানে বসে বসে হিসেব করে কোন কলিগের বেতন কতো, কার গাড়ি কয়টা আর বাড়ি হয়েছে কয়টা, কার স্ট্যাটাস (ধন-সম্পদ) একটু বেশী আছে। এসব কিছু নিয়েই কথা বলে শুয়োরের বাচ্চারা।
আর তার সামনে রাস্তার মধ্যে মানুষের বাচ্চাগুলো ন্যাঙটি পড়ে ঘুরে, কোনো দামী গাড়ি বা স্ট্যাটাসের জন্য নয়, ঠিকমতো খাবার জন্য। ন্যাঙটি পড়া মানুষের বাচ্চাগুলো ঠিকমতো খাবার পায় না। স্ট্যাটাস নিয়ে যুদ্ধ করা শুয়োরের বাচ্চাদের চোখের সামনে বড় হয়। তারপর একদিন সেই স্ট্যাটাসধারী গাড়িতে চড়া শুয়োরের বাচ্চাদের গলায় পিস্তল ধরে, ছুরি ধরে সাথে থাকা সব কেড়ে নিতে চায়।
স্ট্যাটাসধারী শুয়োরের বাচ্চাগুলোরও বাচ্চা হয়েছে ততোদিনে। সেইগুলো তখন ছিনতাই-ডাকাতী করতে আসা নোঙরা মানুষের বাচ্চাগুলোর দিকে নাক সিঁটকে তাকায়। আর বলে, অমানুষের বাচ্চা দিয়ে সমাজটা ভরে গেছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




