somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাফিয়াদের জীবনী "দ্য লাস্ট ডন" বই এবং আমার কিছু অনুভূতি

১১ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাফিয়া ও গ্যাঙস্টারদের নিয়ে লেখা অনেক বই পড়েছি ও মুভি দেখেছি। তবে মাফিয়াদের জীবনযাত্রা বর্ণনায় পূজোর মতো করে এতো সাবলিল আর কাউকে দেখিনি। প্রথমে ভেবেছিলাম মারিও পুজো লোকটা নিজেও মাফিয়া ছিলেন বোধহয়। তা নাহলে এতো সুন্দর করে সত্যিকার ঘটনার মিশ্রণে কিভাবে লিখতেন উনি মাফিয়াদের নিয়ে?
মারিও জিয়ানলুইজি পুজো (Mario Gianluigi Puzo) একজন ইতালীয় বংশোদ্ভুত আমেরিকান লেখক এবং চিত্রনাট্যকার।তিনি দু'বার একাডেমী পুরষ্কার (অস্কার) জয়লাভ করেন। তার কাজের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য মাফিয়া নিয়ে তার উপন্যাসগুলো। আর মাফিয়া উপন্যাসগুলোর মধ্যে ১৯৬৯ সালে প্রকাশিত সর্বকালের অন্যতম সেরা উপন্যাস "দ্য গডফাদার" সবচেয়ে আলোড়িত।
গডফাদার সবদিক থেকে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। তবে "দ্য লাস্ট ডন" বইটিকে আমি কোনোভাবেই কম বলতে পারি না। বইটি পড়তে পড়তে কখনো বিস্ময়ে অভিভূত হয়েছি, কখনো শ্বাসরুব্ধ উত্তেজনায় নি:শ্বাস আটকে রেখেছি, কখনো নৃশংসতার সাবলিল বর্ণনায় শিউরে উঠার বদলে ঠান্ডা হয়ে গেছি। আর সবই হচ্ছে মারিয়ো পূজোর অসম্ভব অভিজ্ঞতালব্ধ ও তথ্যসমৃদ্ধ লেখার কারণে।
"দ্য লাস্ট ডন" বইতে মারিও পূজো তার লেখার মাধ্যমে পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন প্রাচীন ইতালীয় পরিবারগুলোর দীর্ঘ দিনের ঐতিহ্যর সাথে। মাফিয়া পরিবারগুলোর ভেতরকার লোমহর্ষক ঘটনাগুলিই নয়, তার সাথে সাথে দেখিয়েছেন পরিবারগুলোর কিছু ভালো দিক। সময়ের পরিবর্তনের সাথে সাথে মাফিয়া পরিবারগুলো কিভাবে নিজেদের জীবনকে পরিবর্তন-পরিবর্ধন করে চলমান আইনের সাথে মানিয়ে সরকার ও রাজনৈতিক নেতাদের বুদ্ধিদীপ্তভাবে নিয়ন্ত্রণ করে, তা খুবই চমৎকার করে পাঠকদের সামনে তুলে ধরছেন মারিও। মাফিয়াদের গদফাডাররা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, তারা তৈরি করে সমাজের ভেতরে সমাজ আর রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। সেই জগতে বসে সবার চোখর আড়ালে তাদের জগৎ পরিচালনা করে গদফাডাররা।
দ্য লাস্ট ডন উপন্যাসে মারিও দেখিয়েছেন ক্ষমতা, ভালবাসা, আর তিক্ত মৃত্যু। বিশ্বাসঘাতকতা আর ভালবাসার প্রকাশ।
আমেরিকার বিভিন্ন এলাকার অপরাধের অনেক চিত্র খুব চমৎকার করে বলেছেন মারিও। বিশেষ করে এফবিআই-এর মতো বিশ্বখ্যাত আইন প্রয়োগকারী সংস্থাকেও কি করে ঘোরেল খাইয়ে নিজেদের মুঠোয় এনে কাজে লাগায় মাফিয়ারা তা দেখানো হয়েছে লাস্ট ডন বইয়ে। দেখানো হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার আড্ডায় মূহুর্তে ধনী হওয়া ও গরীব হওয়ার খেলায় কারা সবসময় ধনীদের দলে থাকে। কারা কারা আমেরিকার লাস ভেগাস-এর বিরাট বিরাট ক্যাসিনোগুলো নিয়ন্ত্রণ করে, কিভাবে পুরো শহরে পুলিশি আইনের পরেও একটি শক্তিশালী আইন থাকে। পুলিশী আইনে পার হলেও মাফিয়াদের তৈরি আইনে কোনো ফাঁকফোকর নেই তা শ্বাসরূদ্ধভাবে দেখানো হয়েছে। এমনকি মাফিয়া পরিবারগুলো হলিউডের মতো বিশ্বখ্যাত সিনেমা হাউজকে মূহুর্তের মধ্যে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করে, বড় বড় স্টার তৈরি করে ও স্টারদের ধ্বংস করার পেছনের ঘটনা এতো সাবলিল ও জীবন্তভাবে তুলে ধরা হয়েছে যে, বইটি পড়লে মুগ্ধ না হয়ে উপায় নেই।
উপন্যাসের নামটি যদিও "দ্য লাস্ট ডন"। কিন্তু উপন্যাসটি শেষ হয়েও যেন শেষ হতে চায় না, আরো অনেকখানি আবেশ রেখে যায় মাফিয়া পরিবারগুলোকে আরেকটু জানার, আরেকটু অভিজ্ঞতা লাভের।
আগ্রহী পাঠকদের জন্য বইটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। এই সাইটে গিয়ে দশ নাম্বার বইটি হচ্ছে "দ্য লাস্ট ডন। বইটি মিডিয়া ফায়ার লিঙ্কে সংরক্ষিত আছে।
বি:দ্র: সাইটটিতে আরো অনেক বই আছে। সেগুলোও ডাউনলোড করে নিতে পারেন। এ পর্যন্ত যা দেখলাম, সবই গরম গরম জিলাপীর মতো বই। মিস করলেই জীবন থেকে আইডিয়া মিস!!

http://eboibd.blogspot.com/2012/01/blog-post.html

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×