somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Insomnia মুভি এবং আল পাচিনোয় অভিজ্ঞতা!

২৩ শে মে, ২০১৫ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Insomnia 2002

এই মুভিটির নায়কই মুভিটি দেখার জন্য যথেষ্ট। আল পাচিনো! ২০০২ সালের এই ছবিতে দেখা যায় উইল ডরমার (আল পাচিনো!) আমেরিকার লস এঞ্জেলেস পুলিশের একজন স্পেশাল ডিটেক্টিভ। আলাস্কা রাজ্যে ক্যা কনেল নামে একটি মেয়ে খুন হলে স্থানীয় পুলিশ সবরকম প্রচেষ্টার পর ব্যর্থ হয়ে উইল ডরমার এর মতো প্রখ্যাত ডিটেক্টিভের স্মরনাপন্ন হয় খুনের রহস্য ভেদ করার জন্য।
ডরমার (আল পাচিনো) লস এঞ্জেলেস থেকে আলাস্কা রাজ্যে আসেন কনেলের হত্যাকারীকে খুঁজে বের করতে। তিনি দক্ষ ডিটেক্টিভের মতোই যখন একের পর এক রহস্য ভেদ করে খুনীকে শনাক্ত করে ফেলেছেন প্রায়, তখুনি ঘটে এক মহা বিপর্যয়। ঘন কুয়াশার মধ্যে খুনী ডরমারের সহকারী ডিটেক্টিভ ফেরেলকে গুলি করে আহত করে, এবং উইল ডরমার কুয়াশার মধ্যে খুনীকে ধাওয়া করে গুলি করে মেরে ফেলেন। কিন্তু সামনে যাওয়ার পর ভয়ংকর বিস্ময়ে দেখেন যাকে গুলি করেছেন সে খুনী না, তাঁরই সাথে দীর্ঘদিন ধরে কাজ করা ডিটেক্টিভ একার্ট!
ডরমার-এর সমস্ত বুদ্ধি ভোঁতা হয়ে যায়। প্রচন্ড অনুশোচনা ও অপরাধবোধে ভুগে তিনি সঙ্গী পুলিশদেরকে বলতে পারেন না ঘটনার কথা। অনিদ্রা আর দুশ্চিন্তায় তিনি খুনীকে হারিয়ে ফেলেন। ঠিক এ সময় খুনী তার সাথে যোগাযোগ করে জানায় যে ডরমার যে খুনীকে গুলি করতে গিয়ে ডিটেক্টিভ একার্টকে গুলি করে মেরে ফেলেছেন, সেটা খুনী জানে। কাজেই খুনী ডিটেক্টিভকে বোঝায় যে তার এবং ডিটেক্টিভের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়েই তারা খুনী। সুতরাং এখন সমস্ত প্রমাণ সরিয়ে ফেলে কনেলের বয়ফ্রেন্ড রেন্ডিকেই দোষী প্রমাণ করা সহজ। কারণ রেন্ডি প্রায় সময়ই মেয়েটিকে আঘাত করতো এবং খুনের সময়ে মেয়েটির বয়ফ্রেন্ড রেন্ডির এমন কোনো এলিবাই নেই যাতে প্রমাণিত হয় সে নির্দোষ।
ডরমার খুনীর ফাঁদে পা দেন। এবং ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে তিনি একই সাথে ল ইনফোর্সমেন্ট ও কিলার এর পক্ষে ডাবল এজেন্ট হিসেবে কাজ করতে থাকেন। বিনা দোষে রেন্ডি খুনের দায়ে গ্রেফতার হয়।
ডরমার কি নিজের দুর্বলতাকে প্রকাশ করতে পারবেন?
সত্যিকার খুনীকে ধরিয়ে দিয়ে নির্দোষ রেন্ডিকে কি মুক্তির চেষ্টা চালাবেন??

এ গল্পই মুভির শেষ অংশের টানাপোড়েন। ডরমার এর চরিত্রের ডাইভারশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। মানুষের আত্মবিশ্বাস যে সবসময় ভুল সিদ্ধান্তের কারণেই নষ্ট হয় না, অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ সত্যিকার অর্থেই প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ে তা যেন আল পাচিনোর অনবদ্য অভিনয়ে বর্তমান। পাশাপাশি যতোই অনিচ্ছায় হোক, একজন মানুষকে মেরে ফেলার পরেও খুনীর যে সহানুভূতিমূলক স্বীকারোক্তি ও ডরমার-এর নিস্তব্ধতামূলক আত্মজিজ্ঞাসা- তা মানব জীবনের চিরায়ত অনুভূতি।

এক নজরে মুভির সংক্ষিপ্ত তথ্য:
7.2/10•IMDb
92%•Rotten Tomatoes
3.5/4•Roger Ebert
78%•Metacritic

1. Initial release: May 24, 2002 (USA)
2. Director: Christopher Nolan
3. Running time: 1h 58m
4. Screenplay: Hillary Seitz
5. Cinematography: Wally Pfister
6. Cast
Al Pacino
Will Dormer
Robin Williams
Walter Finch
Hilary Swank
Ellie Burr

Torrent Download Link:
https://kat.cr/insomnia-2002-dvdrip-eng-harrharrr-t2568516.…

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×