somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মাথা নষ্ট সিনেমা

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Oldboy (2013)
একজন পুরুষ কখন আকুলভাবে মৃত্যু কামনা করে বলতে পারবেন?
অনেক কিছুই ভাবনা এসে যায় মাথায়। অসহনীয় বিচ্ছেদে, প্রতিশোধ নিতে না পারার ব্যর্থতায়, কিংবা খুব প্রিয়জনকে তিলে তিলে মরতে মরতে দেখে- কিন্তু বিশ্বাস করুন, এরচেয়ে কঠিন কারণও আছে পৃথিবীতে।
তা হলো তীব্র পাপবোধের অনুশোচনা। অনুশোচনা পাপের আগে বুঝতে না পারার। অনুশোচনা ঘৃণ্যতম ঘটনার ফলাফলকে কোনোভাবেই পাশ কাটাতে না পারার।
Oldboy সিনেমাটি দেখে শেষে দিয়ে তাই মনে হলো। মূল চরিত্রের মৃত্যু চাইবেন আপনি নিজেও। মরেনি দেখে করুণা বোধ করবেন তার উপর। সিনেমার কাহিনী শুরু সাদামাটা আমেরিকান এক লোককে নিয়ে, যে কিনা পরিবারের ব্যাপারে ভীষণ উদাসীন। তার তিন বছরের সন্তানের জন্মদিনে সে অনুপস্থিত থাকাকে ভালো মনে করে। গাড়ল টাইপের চরিত্র যে কিনা অসংযত ও সন্ধানী জীবনের খোঁজ করে চারপাশে।
এক বৃষ্টির রাতে লোকটি মাতাল অবস্থায় বন্ধুর বারের কাছে যায়। প্রচুর মদ খেয়ে খেয়ে সে এমনিতেই ভারসাম্যহীন। তারউপর সে বমি করতে থাকে। বন্ধু খুব একটা গা করে না। সকাল বেলা বারের বন্ধুটি দরজা খুলে দেখতে পায় লোকটির পুতুলটা পড়ে আছে রাস্তায়। আশেপাশে লোকটি নেই। টিভিতে সংবাদ আসে লোকটির স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। লোকটির ছোট মেয়েটি অবশ্য বেঁচে যায় এবং এক দম্পতির তত্ত্বাবধানে বড় হতে থাকে। লোকটিও পলাতক। পুলিশের সন্দেহভাজন খুনীর তালিকায় স্বামী লোকটিই আছে প্রথমে।
কিন্তু ঘটনা ঘটেছে ভিন্নভাবে। লোকটিকে সেই বৃষ্টির রাতেই কিডন্যাপ করা হয়। বদ্ধ একটা ঘরে ২০টি বছর আটকে রাখা হয় তাকে পশুর চেয়ে ভয়ংকরভাবে। লোকটি জানেও না তার অপরাধ কি। নিঃসঙ্গ জীবনে একটা ইঁদুর ও তার বাচ্চাগুলোকে সে সঙ্গী ভাবে তার বদ্ধ ঘরে। সে ইঁদুরের বাচ্চাগুলো পরেরদিন খাবারের সাথে সিদ্ধ করে লোকটিকে খেতে দেয়া হয়।
লোকটির শুধুমাত্র পাগল হওয়া বাকি থাকে।
২০ বছর পর যখন লোকটিকে ছাড়া হয়, তখন তার স্বাভাবিক অবস্থা নেই। বয়স হয়ে গিয়েছে। কিন্তু সে প্রতিশোধের নেশায় পাগল প্রায়। তার সাথী হয় অল্পবয়সী সুন্দরী এক মেয়ে, যে কিনা প্রথম দেখায় লোকটির প্রতি সহানুভূতি অনুভব করে। মেয়েটি লোকটির প্রতি দুর্বলতা অনুভব করে, এবং লোকটিও মেয়েটিকে ভালোবেসে ফেলে। একে একে সূত্র ধরে লোকটি বের করতে থাকে কারা তাকে কিডন্যাপ করেছিলো। নৃশংসভাবে ওই গ্রুপের লোকদের হত্যা করতে থাকে।
আচমকা সে কিডন্যাপকারীদের মূল ব্যাক্তিটিকে পেয়ে যায়। কিন্তু এখানেই ঘটনা ভিন্নদিকে মোড় নেয়। লোকটি জানতে পারে তার সমস্ত প্রতিশোধ নেবার চেষ্টা যাতে সফল হয় তাই চাইছিলো কিডন্যাপারটি। শুধু তাই নয়, লোকটির যাতে জীবনে প্রেম আসে, অর্থ আসে। সেই সাথে তার ছোট্ট মেয়েটির সাথে দেখা হয়- তাই চাইছিলো কিডন্যাপারটি। কিন্তু কেনো?
কারণ শুনে কান্নায় ভেঙ্গে পড়ে লোকটি। সে হাঁটু গেড়ে বসে নিজের মৃত্যু কামনা করে বারবার কিডন্যাপারটির কাছ থেকে। কিন্তু কিডন্যাপার এবার তাকে করুণা করে না। উল্টো কিডন্যাপার নিজে আত্মহত্যা করে।
স্পয়লার দিচ্ছি না। ছবির শেষ অংশ দেখে বেশ আফসোস করেছি লোকটির জন্য। সেই সাথে পুলকিত হয়েছি টুইস্টের ভিন্নতা দেখে।
ডাউনলোড করুন টরেন্ট থেকেঃ
https://yts.to/movie/oldboy-2013
Oldboy
2013 film
5.7/10·IMDb
41%·Rotten Tomatoes
3/4·Roger Ebert
49%·Metacritic
Initial release: November 11, 2013
Director: Spike Lee
Running time: 1h 44m
Initial DVD release: March 4, 2014 (USA)
Story by: Garon Tsuchiya, Nobuaki Minegishi
Cast
Josh Brolin (Joe Doucett)
Elizabeth Olsen (Marie Sebastian)
Samuel L. Jackson (Chaney)

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×