somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস কন্ডাক্টর এবং আমি যখন একই স্কুলের ছাত্র

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন মানেই আমার অনুভূতি, অভিজ্ঞতা আর দর্শন।
জীবন মানে আমিত্ব।
জীবন মানে আমার কথা।
কিন্তু একটা সেকেন্ডে সবকিছু উলটে গেলো।
বাসে করে আসছিলাম, আর বাস কন্ডাক্টরের দিকে বারবার চোখ চলে যাচ্ছিলো। পরিচিত চেহারা। খানিক পরেই চিনে ফেললাম তাকে। আমাদের এলাকায় থাকে। শুধু তাই না, আমি যে স্কুলে পড়েছিলাম- সে সেই স্কুলের ছাত্র ছিলো।

কথা বলতে যাবো, তখন একজন লোক তাকে ধমকে উঠলো।
"ওই বেটা, তুই আমার ব্যাগ সরাইলি ক্যান? আমার পা রাখতে সমস্যা হয় না?"
"মামা, ব্যাগ না সরাইলে মানুষ দাঁড়াইবো ক্যামনে? একটু কষ্ট করেন, আমি আপনারে পাশের সিটে বসাইয়া দিতেসি। উনি সামনের স্টপেজে নামবেন, তারপর আপনি আরামে বসতে পারবেন।"
"চোপ বেটা! ফালতু কোনানের, থাপ্পর দিয়া দাঁত ফালাইয়া দিমু।"
বলেই কন্ডাক্টরকে একটা ধাক্কা মারলো। কন্ডাক্টর ছেলেটি ধাক্কা সামলে পড়ে যেতে নিয়েও উঠে গেলো। বোঝা যায় সে এসবে অভ্যস্ত। আর ওইসব ভদ্র পোষাক পড়া নিরীহ গোছের লোকেরাও অভ্যস্ত দুর্বলকে অত্যাচার করে কষ্ট দিতে!

ক্ষণিকের জন্য মনে হলো, আমি যদি এখন কন্ডাক্টরের সাথে কথা বলি তবে লোকেরা কী ভাববে? ভাবতেই অবাক হলাম। নষ্ট সমাজের ভাবনা থেকে আমার চিন্তাও মুক্ত নয়। কী অমানুষের মতো ভাবছি! সব ভাবনা ঝেড়ে কন্ডাক্টরকে প্রশ্ন করলাম এরপর।
"তুমি কি মিরপুরে থাকো না?"
"জ্বি ভাই"
দরাজ কন্ঠে উত্তর দিলো। তারপর আমার দিকে তাকালো অবাক হয়ে। আমি প্রশ্ন করলাম,
"তুমি বশির উদ্দিন স্কুলে পড়েছিলা না?"
"জ্বি ভাই, আপনিও মনে হয় বশির উদ্দিনে পড়সেন?"
"হ্যাঁ, তুমি পড়াশোনা বন্ধ করেছো কোন ক্লাস থেকে?"
ছেলেটি বললো, "মেট্ট্রিক পাস করার পরই বন্ধ করসি।"
"কি আশ্চর্য! কেনো? তুমি উন্মুক্ততেও পড়তে পারতে!"
আমার চোখের দিকে তাকিয়ে সে সটান জবাব দিলো, "বাবা মারা গেছে, তাই।"
বলতে একটুও চোখ কাঁপলো না তার। একটুও সে অসহায় বোধ করলো না।

আমি মূহুর্তে অসহায় বোধ করলাম। আশ্চর্য! একই স্কুল থেকে পাস করে বেড়িয়ে আজ আমি কতো আনন্দে পড়াশোনা করে চলছি, ইচ্ছেমতো নিজের জীবন গোছানো-ভাঙার খেলা খেলছি, অথচ সেই স্কুলের ছাত্র হয়ে ছেলেটি জীবনকে ভাঙ্গা-গড়ার কোনো সুযোগই পায়নি!
কী সাধারণভাবে তার পরিবর্তিত অবস্থাকে সে মেনে নিয়েছে! তার বেশভূষা, কথাবার্তা আর চিন্তাগুলোকে মূহুর্তে পরিবর্তন করে দিয়েছে নিয়তির নিষ্ঠুরতা।
কতো ভাগ্যবান আমার মতো মানুষগুলো। যাদের বাবা-মায়েরা প্রতিনিয়ত আমাদেরকে মানুষ হিসেবে গড়ার জন্য অঢেল হস্তে দিয়ে যাচ্ছে।
আমি মাথা নিচু করে বাস থেকে নেমে এলাম। বিদায় বেলায় তাকে কোনোরকমে বললাম, এলাকায় গিয়ে আমার সাথে দেখা কোরো। উন্মুক্তে ভর্তির ব্যাপারে সাহায্য করবো।
আর কিছু মুখ দিয়ে বেরোলো না। ওই মূহুর্তে অনুভব করলাম অন্যের জীবনের অনুভূতিগুলো, অন্যের অভিজ্ঞতাগুলো, অন্যের দর্শনগুলো। নিজেরগুলোকে এখন বেশ ছ্যাবলা মার্কা বলেই মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×