somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের স্বাধীনতা যখন মুক্তি-

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর একটি চমৎকার সিনেমা দেখলাম। সিনেমার নাম One Flew Over The Cuckoo's Nest (1975)। শুরুতে দেখা যায় একটি মানসিক হাসপাতালের রোগীদের জীবনধারা। ঘড়ি ধরা নিয়মানুযায়ী চলাফেরা করে তারা। হাসপাতাল কতৃপক্ষ কঠোরভাবে দায়িত্বশীল নার্স ও ডাক্তার দ্বারা রোগীদের সবকিছু নিয়ন্ত্রণ করে।
মানসিক রোগীদের জীবনে তেমন বৈচিত্র নেই। তারা নিয়ম করে ঔষুধ খায়, গান শোনে, নিয়ম করে এক্সারসাইজ করে, নিয়ম করে তাস খেলে ও ঝগড়া করে।
সিনেমার শুরুর দিকে ম্যাকার্ফি নামে নতুন এক মানসিক ভারসাম্যহীন রোগীর আগমনে তাদের স্বাভাবিক জীবনে নতুন গতিধারা আসে।
ম্যাকার্ফি প্রচন্ড স্ফূর্তিবাজ ও রসিকতাপূর্ণ মানুষ। সে সবকিছুতেই মজা পায়। এমনকি যার মধ্যে কোনো রসবোধ নেই, তার বোধহীন অবস্থাকেও ম্যাকার্ফি তার হিউমারাস কথা দ্বারা হাস্যময় করে তোলে। মানসিক রোগীদের জীবনে শুরু হয় নতুনত্ব। ম্যাকার্ফির চরিত্র প্রদর্শনে চরম মুনশিয়ানার পরিচয় দিয়েছেন অভিনেতা। অন্যান্য রোগীদের নিয়ে তার নিত্যনতুন এডভেঞ্চার সমূহ দেখে প্রশ্ন জাগে বারবার, ম্যাকার্ফি কি সত্যিই মানসিক ভারসাম্যহীন?
উত্তরটা অস্পষ্টই থেকে যায় সিনেমার শেষ অবধি। নিজের সাথীদের জন্য কিছু করার প্রয়োজন অনুভব করে। অনুভব করে এই পাগলখানার জীবন থেকে পালিয়ে গিয়ে সুস্থ জীবন যাপন করার আকাঙ্খা।
হাসপাতাল থেকে পালিয়ে যাবার প্রস্তুতি নিতে থাকে ম্যাকার্ফি।
জীবনের সহজ সরল অঙ্কগুলো খুব সহজেই হিসেব করে ম্যাকার্ফি, বুদ্ধিমত্তার সাথেই করে। স্বপ্ন বেশি নয়, মুক্ত জীবন পার করা।
প্রশ্ন রয়ে যায়।
সফল হতে পারবে কি সে?
পারবে সে তার সাথের ভারসাম্যহীন সাথীদের জন্য মুক্ত জীবনকে সাথী করে সামনে এগিয়ে যেতে?
ডাউনলোড করুন অত্যন্ত চমৎকার এই মুভিটি টরেন্ট থেকে-
Torrentz.eu
Movie Info -
One Flew Over the Cuckoo's Nest(1975)
IMDB : 8.7/10
Genre:Drama,Classics, Comedy
Directed By: Milos Forman
Written By: Bo Goldman, Lawrence Hauben
Theaters: Nov 19, 1975 Limited
On DVD: Dec 9, 1997
Runtime: 2 hr. 14 m
Awards: Won 5 Oscars. Another 30 wins & 13 nominations.

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×