মাত্র পাঁচ টাকা বাসভাড়া দিতে অপারগ হওয়ায় একজন মুক্তিযোদ্ধার কার্ডে থুতু দিয়ে ছুড়ে ফেলে তাকে বাস থেকে টেনে হিচড়ে নামিয়ে দিতে চায় বাস কন্ডাক্টর । ঘটনাটি ঘটে আজ বুধবার সাড়ে বারোটার দিকে ।
গুলিসত্দান থেকে টঙ্গি যাওয়ার জন্য জাতিয় বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক গুলিসত্দান থেকে 3-এ বাসে ওঠেন। বাংলামোটর পার হওয়ার পর কন্ডাক্টর জুয়েল ভাড়া চাইলে তিনি 10 টাকা দেন। জুয়েল আরো পাঁচ টাকা চায়লে মুক্তিযোদ্ধা জানান তার কাছে আর টাকা নেই। এতে কন্ডাক্টর ৰিপ্ত হয়ে এই মুক্তিযোদ্ধাকে বাস থেকে নামিয়ে দিতে চান। এসময় তিনি নিজের পরিচয় দিয়ে কার্ড দেখান এবং নামিয়ে না দেয়ার অনুরোধ করেন।
কন্ডাক্টর কার্ডটি ছিনিয়ে নিয়ে তাতে থুতু দিয়ে বাসের মধ্যে ছুঁড়ে ফেলেন। এবং নামিয়ে দেযার জন্য হাত ধরে টানতে থাকেন। বিষয়টি অন্যান্য যাত্রীরা জানতে পেরে প্রতিবাদ করলে কন্ডাকটর শানত্দ হয়।
এ ঘটনায মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক জানান যে দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখেছিলাম সেই দেশ আমাদের এই সন্মানে রেখেছে । ওদের দোষ কি। ওরা জানে না মুক্তিযুদ্ধ কী । এটা সরকারের ব্যার্থতা ।
তার কাছে সংগৃহীত কার্ডে লেখা ছিল জাতীয় বীর মো. ফজলুল হক । পিতা মৃত-জাহান আলী । গ্রাম -কেঅড়ালতলী, থানা ও পোস্ট-ভেদেরগঞ্জ । জেলা-শরিয়তপুর। কার্ড নং-7771। পদবী-সদস্য । যে বাসে এই ঘটনাটি ঘটে তার লাইসেন্স নং- ঢাকামেট্রো জ-14-1426 ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




