আজ প্রায় ৩ দিন। সন্ধ্যা নামতেই আমাদের বাসায় সুমধূর রোমান্টিক গানের সব সুর ভেসে বেড়ায়। যেমন ধরুন- ”এক পায়ে নুপুর, তো আরেকটা খালি।” অথবা
”যদি হিমালয় আল্পসের বরফ গলে যায়,........তুমি আমার।” গ্লোবাল ওয়ামিং এর সবল ধাক্কায় হিমালয়ের বরফ গললেও, আমার ¯ত্রী কেন জানি BSRM ষ্টীলের মত জমে বসে আছে। কপালের ফের কি আর করা- অবোধ শিশু সন্তানটিকে শেষ পর্যন্ত বান কি মুন বানিয়ে সর্ম্পক উন্নয়নের দায়িত্ব দিতে হলো। দুষ্টজনেরা প্রায়ই বলে-” তুই বেটা, বিয়ের রাতে বিড়াল না মেরে, এ ভেজাল বাজিয়েছিস। আরে মামা, ”ন্যাশনাল জিওগ্রাফি” চ্যানেল এর একনিষ্ঠ দর্শক, কি করে এমন শান্ত শিষ্ট প্রানীটিকে পিটানোর দায় নিতে পারে। উপরন্তু বাসর রাতে জনস্বার্থমূলক কার্যাদি বাদ দিয়ে, এহেন আনপ্রোডাক্টিভ কাজে হাত দেয়া- মূর্খতার শামিল নয় কি???
যাহোক ”আত্নঘাতী বাঙ্গালী”র (স্যার নীরোদ চন্দ্র ক্ষমা করবেন) বৃন্তান্তটা অনেকটা এরুপ-
সন্ধ্যা ৮.০০ টার মত বাজে। টিভি রুমে ”ষ্টার জলসা”-কে ঘিরে আরেক জলসা। আমার স্ত্রী প্রতিদিনের মত তার 3G বূয়া সমভ্যিহারে (তিন প্রজন্মের বূয়া দল- নাবালক থেকে বৃদ্ধ) সিরিয়াল দেখছেন। সন্মানিত অংশগ্রহনকারীবৃন্দ একটানা ৭ মি: ধরে এ ডেইলী সোপ দেখেন, অত:পর বিজ্ঞাপন বিরতির ৩ মিনিট নাট্যতত্ত্ব নিয়ে গূঢ গম্ভীর আলোচনা করেন। অফিস শেষে আমি এলাম, নাস্তা খেলাম, উপস্থিতি জানাতে বার কয়েক কর্কশভাবে গলাখাকারি দিলাম; সারা ঘরে অ্যারোসল স্প্রে করলাম। যা: বাবা, কোন রেমপন্সই নেই।
নাহ আর পারা গেল না, জ্বলে উঠলাম আপন শক্তিতে। বির্তকিত অভিযান পরিচালনা করে ”শাপলা চত্বর” খালি করলাম। বাসার পুরো পরিবেশটাই পাল্টে নিশ্চুপ হয়ে গেল, সাথে আমার বউটাও।।
ইংরেজীতে একটা প্রবাদ আছে, টাইম ইজ দি বেষ্ট হিলার। তাই সময়ের পানে চেয়ে আছি, আর বেশী বেশী ভালবাসার জিকির ফিকির করছি। আফসোস গানটা আমার গলায় ঠিক যায় না, নতুবা রবি বাবুর দুই টান গেয়েই দিতাম-
”সখি বহে গেল বেলা, শুধু হাসি খেলা,
এ কি আর ভালো লাগে, সখি।।।।”
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।