নরখাদক বলে প্রশ্ন উঠতে পারে তবে তা গুরুত্ব দিচ্ছেন না আর গবেষকরা। মানুষের ডিএনএ ব্যবহার করে তৈরি করা জেলি খাওয়া যাবে বলেই গবেষকরা মত দিয়েছেন। এ ধরনের খাবার স্বাস্থ্যের জন্য উপকারী বলেও জাপানি গবেষকরা জানিয়েছেন। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
স্টেম সেল বা ভ্রুন কোষ ব্যবহার করে কৃত্রিম মাংস তৈরির ক্ষেত্রে মাত্রই ছয় মাস পিছিয়ে রয়েছেন গবেষকরা। মানব দেহ ব্যবহার করে বিভিন্ন কৃত্রিম খাবার তৈরির কাজটি সামনে এগিয়ে চলেছে। এ কাজে সবচেয়ে বেশি এগিয়ে গেছেন বেইজিং ইউনিভার্সিটি অফ কেমিক্যাল টেকনোলজি-এর গবেষকরা। গবেষকরা মানুষের জিনে থাকা ডিএনএ ব্যবহার করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় প্রচুর জিলেটিন তৈরি করতে সফল হয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, ‘মানুষের ডিএনএ ব্যবহার করে জিলেটিন তৈরির প্রক্রিয়াটি গবেষণা এবং শিল্পক্ষেত্রে আগ্রহ বাড়িয়েছে।’
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’ সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, ‘পশুভিত্তিক উৎস থেকে পাওয়া জিলেটিন-এর বিকল্প হবে মানব দেহ থেকে তৈরি জিলেটিন যা বিভিন্ন খাদ্য তৈরিতে ব্যবহার করা যাবে।’ গবেষকরা এ খাবারকে বলছেন ‘সম্পূর্ণ নিরাপদ’। কারণ, এ ধরনের জেল ইতোমধ্যেই ঔষধ তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
জাপানের স্যাপ্পোরো মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা এ খাবারটিকে উপাদেয় বলে রায় দেবার পাশাপাশি স্বাস্থ্যসম্মত এবং উপকারীও বলছেন।
এদিকে, মানুষের মাংস খাবার এ বিষয়টি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের হাস্টিং সেন্টার ফর বায়োএথিকস অ্যান্ড পাবলিক পলিসির গবেষক ড. গ্রেগরি কেবনিক বলেছেন, ‘নরখাদক হবার প্রশ্ন ওঠতে পারে এমনকি এটিকে অন্যভাবেও দেখা হতে পারে। কিন্তু বিষয়টি আলাদা। পশু থেকে জেভাবে জিলেটিন আলাদা করা হয় মানুষেল ক্ষেত্রে সেভাবে আলাদা করা হবে না। এক্ষেত্রে মানুষের জিন থেকে ডিএনএ পৃথক করা হবে।’
গবেষকরা জানিয়েছেন, মানুষের দেহ থেকে তৈরি উপাদানের খাবারগুলোর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এমনকি কেউই ধরতে পারবে না কি খাবার খাওয়া হচ্ছে।’
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।