সম্প্রতি সার্চ এবং ইলেকট্রনিক জায়ান্ট গুগল-এর তৈরি একটি মোবাইল ফোনের তথ্য ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা গেছে, গুগলের তৈরি ফোনটির নাম হতে পারে নেক্সাস ৪ জি। নেক্সাস ৪জি-তে যতোগুলো যন্ত্রাংশ গুগল যোগ করছে তাতে এই ফোনটিকে স্রেফ ‘বুনে’ সেটই বলা যায়। খবর হাফিংটনপোস্ট-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে দেখা গেছে, নেক্সাস ৪জি তে থাকছে ডুয়াল কোর সিপিইউ, ৪জি এলটিই এবং এটি চলবে গুগল অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেমে যার কোড নেম হচ্ছে আইসক্রিম স্যান্ডউউচ।
জানা গেছে, নেক্সাস ৪জি-তে থাকবে ৭২০ পিক্সেলের এইচডি সুবিধার বিশাল আকারের স্ক্রিন, ১ গিগাবাইট র্যাম, ১০৮০পিক্সেল এইচডি ভিডিও ধারণ করার সুবিধা, সামনের ক্যামেরা ১ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগলের নেক্সাস ৪ জি মোবাইল কবে বাজারে আসবে সে তারিখওটিও ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়া তথ্যমতে, আগামী ‘থ্যাংকসগিভিং ডে’তে বাজারে আসবে এই হ্যান্ডসেটটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।