আগের দিন জায়গা পাননি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। এক দিন পর আজ শনিবার অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত টেস্ট সিরিজের দলেও উপেক্ষিত থেকে গেলেন হরভজন সিং। ১৭ সদস্যের দলে স্পিনারদের মধ্যে ভারতীয় নির্বাচকেরা জায়গা দিয়েছেন প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিনকে।
দলে নেই ইনজুরিতে থাকা যুবরাজ সিং, নেই সুরেশ রায়নাও। লেগ-স্পিনার রাহুল শর্মাকে বাইরে পাঠিয়ে নির্বাচকেরা আস্থা রেখেছেন মিডিয়াম পেসার প্রাভিন কুমারের ওপর। ফিটনেস থাকা সাপেক্ষে দলে রাখা হয়েছে জহির খানকে। ওয়েবসাইট।
স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, বরুণ অ্যারন, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, প্রাভিন কুমার, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা ও জহির খান (ফিটনেস থাকা সাপেক্ষ)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



