বিগত চারদিনের দাবদাহের পর, শহর যখন ঘুমিয়ে, আকাশ ভেঙ্গে নামলো বৃষ্টি। তাপমাত্রার পারদটা হুট করেই কমে গেল। বৃষ্টিও তার ইচ্ছে মতে ঝরেছে। পাক্কা তিন ঘন্টা। রাতের শোয়ার সময় রুমের দরজা জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল। সকালে বৃষ্টির পানির ঝাপটায় ঘুম ভাংলো। শোয়া হতে উঠে বিছানার পাশের জানালা বন্ধ করলো। আবার কি ঘুমোতে যাবে। খানিকটা ইতস্ততায় ভুগলো। ভাবতে ভাবতে টেরেসের সাথে লাগোয়া বারান্দায় চলে গেল। অন্যসময় হলে এক মগ কফি হাতে এই বৃষ্টির পতন দেখতো। কিন্তু আজ সেটা সম্ভব নয়। চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লো। বাতাসের ঝাপটায় বৃষ্টির ফোটা এসে পড়ছে শরীরে। ভালোই লাগছে।
-আচ্ছা, তুমি লিওনার্ড কোহেন শুনো?
-অ্যা থাউজেন্ড কিসেস ডিপ।
-বাহ। You live your life as if it’s real, A Thousand Kisses Deep.
(৩১ মে ২০১৮)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



