somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ নির্মাণ

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ নির্মাণ

যে শিক্ষক আত্মত্যাগ করে
বাংলাদেশকে এগিয়ে নিয়ে;
যাওয়ার স্বপ্ন দেখেন- আমি
তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।

সুশীল সমাজের বুদ্ধিজীবীরা
যারা জ্ঞানপাপী নন, বিশ্বের
দরবারে বাংলাদেশের উৎকর্ষ
তুলে ধরার জন্য সবসময়;
গবেষণা নিমগ্ন – আমি
তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই।

যে কবি পরতে পরতে শব্দ
মালায় বাংলাদেশের সৌন্দর্য
তুলে ধরে অথবা প্রতিবাদী
পঙক্তিমালা অন্যায় নির্মূলে
অস্ত্র হিশাবে ব্যবহার করেন।
আমি তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।।

নির্বাচিত জনপ্রতিনিধি গঠিত
মন্ত্রীপরিষদ, সচিবমহোদয়,
সরকারি আমলা, কূটনীতিবিদ,
সম্মানিত বিশেষজ্ঞ উপদেষ্টারা
কর্ম দিয়ে, প্রজ্ঞা দিয়ে নিষ্ঠার সাথে
অবিরাম বাংলাদেশের সমৃদ্ধির,
অবিরত প্রচেষ্টা, ঐকান্তিক স্বপ্ন;
আমি তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই।

এছাড়া সর্বোস্তরে যারা যেখানে
আছেন “ আকবর বাদশাহ
থেকে হরিপদ কেরানি” ডাক্তার,
উকিল, ব্যবসায়ী, চাকুরীজীবী
জীর্ণ মুটেমজুর, পাতাকুড়ানি
ব্যক্তিবিশেষ থেকে ব্যক্তিনির্বিশেষ;
যারা বাংলাদেশকে নিঃশর্তভাবে
এগিয়ে নিয়ে যেতে একমত।
আমি তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই।।

আমরা ’৭১ এর উত্তরাধিকার;
আমরা বিভক্ত জাতি না;
বীরের জাতি, আমরা সংশপ্তক;
প্রতিটি মুক্তিযোদ্ধা আমাদের আদর্শ।
পবিত্র রক্তপ্রবাহ আমাদের শরীরে।।

’৫২ থেকে ’৭১ এর রক্তাক্ত ইতিহাস এই “ বাংলাদেশ”।
ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিময় এই “ বাংলাদেশ”।
অগণিত আত্মত্যাগীর আমানত এই “ বাংলাদেশ”।
পরবর্তী প্রজন্মের কাছে একটি সমৃদ্ধশালী
“ বাংলাদেশ” উপহার; প্রতিটি বাঙালির
প্রথম দায়িত্ব। বাংলাদেশ এগোলে;
বাঙালি এগোবে; আপনি এগোবেন।

১৪ কোটি বাঙালির কাছে আবেদন-
“বাংলাদেশ নির্মাণ” এ এগিয়ে আসুন।
’৭১ এর উত্তরাধিকার হিশাবে আসুন;
একজন মুক্তিযোদ্ধার সন্তান হিশাবে আসুন;
একজন আমানতদার হিশাবে আসুন;
একজন দায়িত্বশীল হিশাবে আসুন।
একটু একটু করে প্রতিটি বাঙালি-
ইটের পর ইট গেঁথে সর্বোপরি;
১৪ কোটি বাঙালির হৃদয়ের
স্বপ্ন দিয়ে নির্মিত হবে,
পৃথিবীর বুকে সুউচ্চ প্রাসাদ-
“ বাংলাদেশ”।।




৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×