দাম্ভিকতা না কৃতজ্ঞতা
মনোরম শোভায় তোমার অবয়ব
কিন্নরী কণ্ঠের সুরেলা আওয়াজ
বিকশিত চোখ মায়া ছড়ানো ,
অধরযুগল যুগযুগের সৌন্দর্য সঞ্চারি ;
নিপুন শিল্প তুমি প্রকৃতির
দাম্ভিকতা না কৃতজ্ঞতা ?
পরতে পরতে শব্দ বুনন
অনাদিকাল ধরে কল্পনায়,
নানা উপমায়; নানা অলংকারে
তত্ত্বে – আত্মমগ্ন কবি- লেখক
তোমার সৌন্দর্য বর্ণন ;
নিপুন শিল্প তুমি প্রকৃতির
দাম্ভিকতা না কৃতজ্ঞতা?
এরপর কি আর কেউ থামে
শিল্পের কারুকার্য বাড়াতে-
সবাই তৎপর; রীতিমত গবেষণা
কত পদ্ধতি; কত প্রচেষ্টা;
বস্ত্রাবরনে; গহনায়; নানাউপায়ে ;
নিপুন শিল্প তুমি প্রকৃতির
দাম্ভিকতা না কৃতজ্ঞতা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


