যাকে খুজি আমি……….
ফাল্গুনের শুরুতে কোন এক সকাল।কিন্তু সকালের রোদের আচে শীতের সেই মিষ্টতা নেই বরং বেশ প্রখর।বেশ কিছুক্ষন রোদে দাঁড়িয়ে থাকলে মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে।হঠাৎ করে বদ্ধ রুম থেকে কোন প্রয়োজনে বাইরে বেরুলে চোখে এসে ঝিলিক লাগে রোদের তীব্রতা।কেও হয়ত রোদ চশমা পরে ছাতা মাথায় নিয়ে বেড়িয়েছেন নিজের প্রয়োজনে।কেবল কিশলয় দেখা দিচ্ছে তাই পত্রঝড়া বৃক্ষবেষ্টিত দালান গুলোর দিকে তাকালে কেমন যেন যেন একটা নগ্ন ও রুক্ষ ভাব ফুটে উঠে।প্রকৃতির এই রুক্ষতার সাথে পাল্লা দিয়ে বাড়ে মানুষের মন-মেজাজের রুক্ষতা।কর্মহীন মানুষেরা অলসতায় গা ভাসিয়ে নিদ্রাদেবীর আরাধনা করে আর ব্যাস্ত মানুষের কর্মচাঞ্চলে রোদতপ্ত প্রকৃতি বাধা হয়ে দাড়াতে পারে না।
গাছের সদ্য গজানো কচিপাতা ও ফুল,কোকিল সহ নাম জানা-অজানা পাখির কলতান,মানুষের ব্যাস্ততা ও অলসতা সব মিলিয়ে শুরু হয় ফাল্গুনের কোন এক সকাল।যে সকালে আমার পাশে কে যেন নেই,যাকে খুজি ফাগুনের প্রতিটি সকালে।
এভাবেই কাটে সকাল থেকে দুপুর।শেষ বিকেলের দিকে রোদের সমস্ত প্রখরতা ও আলো নিয়ে যখন সুর্য পশ্চিম আকাশে মুখ লুকাতে ব্যাস্ত,দিনের ব্যাস্ততা শেষে ঘর ফেরা মানুষের স্রোত যখন হয় ঘন আমি ফিরে এসে আপন কুটিরে গা এলিয়ে বসি প্রিয় চেয়ারে সেই পড়ন্ত বিকেলে আমার পাশে কে যেন নেই,যাকে খুজি ফাগুনের শেষ বেলায়।
ঘরে ফেরা পাখির ডানায় ভর করে আসে সন্ধ্যা।বাইরের শেষ আবছা আলোটুকুও মিলিয়ে গেছে বহুক্ষন আগে। নীড়ে ফেরা পাখির কিচিমিচিরে যখন বাড়ির পাশের ঝোপ কম্পিত সেই প্রিয় গোধুলি রাঙ্গা সন্ধ্যার পরের মুহুর্তে আমার পাশে কে যেন নেই,যাকে খুজি আমি ফাগুনের সন্ধ্যার আবছা আলোয়।
এভাবেই দিন কাটে।রাতে ঘুমাতে যাওয়ার আগে নিশাচর পাখির শেষ ডাক শোনার সময় অনুভব করি আমার পাশে কে যেন নেই,যাকে খুজি আমি পলাশ রাঙ্গা ফাগুনের মত আমার স্বপ্ন রাঙ্গা চোখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


