আমার এক বন্ধু উপরের চিত্রটি একে আমাকে বলল এর একটা বর্ণনা দিতে
বর্ষার মাঝামাঝি কোন এক সময়।শুকিয়ে যাওয়া নদীটা আজ পুর্ণ যৌবনপ্রাপ্ত।নদীর ধারে নীচু এলাকায় কিছু "পাইজাম" ধান লাগানো হয়েছিল এই মৌসুমে।দেখতে দেখতে পানি বাড়ার সাথে সেগুলোও বেরে উঠেছে।ধানের কচি শীষ আজ হালকা সোনালী।এখানে একটু জমিতে কিছু পাইজাম ধান লাগিয়েছিলেন জমির শেখ।ঘরে তার একটি স্ত্রী লতা বানু,এক পুত্র খালেক ও মেয়ে রাশিদা(!!!!!!)
পুত্র খালেককে নিয়ে জমির এসেছেন আকন্ঠ ডুবে যাওয়া ধান কাটতে।সাথে ফচকা।এসময়ে ধান ক্ষেতে অনেক বড় বড় মাছের ঝাক যায়।দুই একটা যদি শিকার করা যায় মন্দ কি।তাতে বাজারের খরচটা কমে যায়।
ধান কাটার সময় পিতা পুত্র দুই জনেই পরনের লুঙ্গি খুলে লম্বা গামছা কাছার মেরে পরে নেয়।এতে ধান কাটতে সুবিধা হয়।লগিটা পানির নীচে নরম মাটিতে পুতে তার সাথে ডিঙ্গী নোকার গলুইটা বেধে রাখে।ডুবে ডুবে ধান কেটে সেগুলো নৌকায় বোঝায় করা হয়।
আকাশটা আজ অনেক পরিষ্কার।বর্ষার আকাশ তা মনেই হয় না।কিন্তু গরম খুব বেশি নাই কারন হালকা বাতাস বইছে।বাতাসে বাধা ডিঙ্গী,সদ্য পাকা ধানের শীষ,কলমিলতা,পদ্ম ফুল গুলো একটু করে দুলছে।
অদুরেই একটা মাছরাঙ্গা পেতে রখা জালের খুটির উপর বসে।তীক্ষ্ণ নজর পানির দিকে,মাছ শিকারে প্রস্তুত।
সময় চলে যায় বেলা বয়ে যায়।আকাশে আস্তে আস্তে কিছু মেঘ জড়ো হয়।বাতাসের বেগও আগের চেয়ে বৃদ্ধি পায়।ঝড় আসবে সাথে বৃষ্টি এ তারই পুর্বাভাস।
এদিকে ধান কেটে সেগুলো নৌকায় বোঝাই হয়ে গেছে।
আকাশের দিকে তাকিয়ে জমিরের পুত্র খালেক বলে উঠল "বাজান আইজ যদি হবায় হবায় না আইতাম তাইলে ধান কাইটা নিয়া যাইতে বড়ই অসুবিধা হইত"।
জমিরও আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয় "হ রে বাজান।সময়ের কাম সময়মত না করলে অসুবিধাই হয়"।
পুত্র তার বাবার এই দার্শনিক কথায় তেমন মনযোগ দেয় না।তার দৃষ্টি পানিতে মাছের উপর ঠিক যেমন মাছরাঙ্গার মত।হাতে ফচকা।সে শুধু এটুকু জানে সময়মত ফচকাটা নিক্ষেপ করে মাছটাকে গাধতে হবে তা না হলে মাছটা শিকার করতে পারবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


