দুষ্টু ছেলের অবহেলায় ফেলে রাখা ধুলো মাখা ডাঙ্গুলি
ব্যাস্ত কৈশোর জীবনের দুরন্ত দিনগুলি,
ক্ষীণ স্রোতে বয়ে চলা ছোট্ট বংশী নদীতে
মধ্য দুপুরে ব্যাস্ত হাসের জলকেলি।
সাইকেলের টায়ার নিয়ে দৌড়ে ছুটে চলা
চিৎকার করে অকথ্য ভাষায় কথা বলা,
সেই ধুলো মাখা মেঠ পথ ধরে
সময় গিয়েছে,জটিল হয়েছে পথচলা।
পাট খড়ির বেড়ার ফাক দিয়ে চুইয়ে আসা
রাতের জ্যোৎস্না আর সকালের আলো,
জটিল অক্ষে আবর্তীত জীবনটা
ছিল না অগোছালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


