somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মুহুর্তের গল্প।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
দুপুর বেলা।বাইরে প্রচন্ড রোদ।নির্মেঘ আকাশ হতে সূর্্যের উত্তাপ মাটিকে করছে শুষ্ক ও রুক্ষ এবং সেই সাথে বাতাসকে করছে উত্তপ্ত।নিঃশ্বাসের সাথে তপ্ত হাওয়া ফুসফুসে ঢোকে।নাক খসখস করে এবং মাথা ঝিম ঝিম করে।বাইরে তাকালে রোদের তীব্রতায় চোখ ছোট হয়ে আসে।রাস্তার গাছগুলো ঝিমাতে থাকে,ঝিমায় গাছের ডালে,দেয়ালে ও বিদ্যুতের তারে বসা পাখিগুলো,রিকশার হুড তুলে দিয়া ঝিমায় রিকশা চালক,খদ্দের না থাকায় রাস্তার পাশের রেস্তোরার ক্যাশিয়ারটাও ঝিমায়,ঝিমায় রাস্তার নেড়ি কুকুর।শুধু দূর পাল্লার ছুটে চলা গাড়ি বাদে পুরো শহরটা যেন ঝিমিয়ে আছে এই অলস দুপুরে।
দুই
এই শহরের এক চিলতে রাস্তা যার কালো পিচ প্রখর রোদ্রের উত্তাপে নরম কিংবা ছোট চায়ের দোকান যার তালি দেয়া ভাঙ্গা বেঞ্চে এলোমেলো ভাবে বসে থাকা কিছু লোক কিংবা ফুটপাথে বসে থাকা ভিখিরী যার প্রবল আকুতি উপেক্ষা করে ছুটে চলে পথচারী কিংবা কোন এক পুরোন দালান যার কুঠুরিতে বাসা বেধেছে চড়ুই পাখি, কোন কিছুই বদলায় নি।তবুও সময় যাচ্ছে চলে যা টের পায় না রাতে অসময়ে ডেকে উঠা কোকিল আর আমি।


তিন
একটি ঘুনে খাওয়া জানালা।যার কবাট খুললে ঝুর ঝুর করে ঝরে পরে ঘুন।একটি ভাঙ্গা দরজা।যার চৌকাঠ পেরোতে গিয়ে বার বার ঠোকর খেতে হয়।একটি ভাঙ্গা চেয়ার,ব্যাবহার কালে শোনা যায় যার প্রবল আর্তনাদ।একটি পানির জগ,যাতে পরে আছে দীর্ঘদিনের লাল দাগ।এবং একই অবস্থার একটি গেলাস।এসবের গল্প কখনো পুরনো হয় না।পুরনো হয় না মাকড়শার জাল ভর্তি সিলিং ও ঝোলানো একটি ন্যাশনাল সিলিং ফ্যানের গল্প।শুধু পুরনো হয় আমার চারপাশে থাকা মানুষগুলোর গল্প।খুব দ্রুত পুরনো হয়ে যায় তাদের গল্প।




চার
চারটা জানালার দুটো কখনোই খোলা হয় না।সূর্যের আলো তাই বাধা পায় জানালার কাচে লাগানো রঙ্গিন কাগজে।না খোলার জন্য এক রাশ ধুলো জমে আছে তাতে।গ্রিলের গায়ে বাসা বেধেছে মাকড়শা।আর দুটো জানালা দিনের বেশির ভাগ সময় খোলা থাকে।তাতে নেই কোন ধুলো ও মাকড়শা।সেই জানালা দিয়ে তাকিয়ে অলস সময় পার করি দেখে খোলা আকাশ,পেজা তুলোর মত মেঘ,সামনের নিম গাছ,ওপাশের বাড়ি যার জানালার রঙ ধুসর ও শ্যাওলা পরা সানশেড,কিছু আগাছা তার মাঝে মাথা উচু করে দাড়িয়ে আছে এক বিশাল রাধাচুড়া যার হলুদ রঙের ফুল চোখে ধাধা লাগিয়ে দেয়।বাড়ির পশ্চিম পাশের দেয়াল যেখানে প্রতিদিন গড়ে চার থেকে পাচটা কাক কিংবা তারও বেশি এসে বসে ।কিন্তু অন্য দুটো কখনোই খোলা হয় না।যার ময়লা পরা গ্রিলে থাকে বহমান সময়ের অবহেলার ছাপ।





পাঁচ
বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি এক সময়।কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে।কাচা রাস্তাতে তাই বৃষ্টির পানি জমে আছে।এখনো লোক চলাচল শুরু করে নি তাই জমে থাকা পানি স্বচ্ছ ও পরিস্কার।তাকালে একটুকরো আকাশ দেখা যায়।রাস্তার পাশের বাড়ি থেকে ভেজা খড়ের গন্ধ আসছে।পাশের ডোবা থেকে আসছে একটানা ব্যাঙ্গের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর শব্দ।রাস্তার পাশের কাঠাল গাছটা ভিজে একাকার।মাত্র দুইটা কাঠাল ধরেছে।বাতাস এখনো ভেজা আকাশে মেঘের আনাগোনা এখনো আছে।আবার বোধহয় বৃষ্টি আসবে।রাস্তার পাশের জঙ্গলের পরেই আমার কুটির।চলে যাব এক দৌড়ে,বৃষ্টির আসার আগেই।বৃষ্টি আমাকে ধরতে পারবে না,কারন আমি মেঘ ছুতে পারি।



১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×