ঠিকানা বিহীন খত।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় কাঠপেন্সিল,
আছিস কেমনরে? অনেকদিন পর তোকে লিখলাম।জানিস আমাদের বাড়ির পাশে সেই ডোবাটা আজো আছে।কিন্তু বছরের বেশিরভাগ সময় তার অস্তিত্ব বুঝা যায় না,শুধুমাত্র বর্ষাকাল ছাড়া।বর্ষা এলেই এটা হয়ে যায় ব্যাঙ্গের অভয়ারন্য।সারারাত ব্যাঙ্গের ডাকাডাকি।ভালই লাগে রাতে ঝি ঝি পোকা ও শেয়ালের ডাকের সাথে ব্যঙ্গের এই ঐকতান।তুই আসিস আমি তোকে শোনাব।জানিস বাড়ির পাশের ঝোপটা নাকি পরিস্কার করে ফেলবে।শুনে আমি কি যে মন খারাপ করেছি তা তুই ভাবতেও পারবি না।কারন তুই ভাল করে জানিস আমি জোনাকি ভিষন পছন্দ করি।তোর কি মনে আছে আমি একবার জোনাকি ধরে ছোট্ট শিশিতে বন্দি করে রেখেছিলাম রাতে ঘুমাতে যাওয়ার আগে তার আলো দেখব বলে কিন্তু সকালে সেই জোনাকিটা মরে গিয়েছিল আমি ভিষন মন খারাপ করে ছিলাম।তারপর তুই এক রাতে অনেক গুলো জোনাকি পোকা পলথিনে বন্দি করে এনে দিয়েছিলি তাপর দুজন সেগুলো আবার ছেড়ে দিয়ে খুব মজা করে ছিলাম।

এখনো ঝোপটা আছে এখনো সেখানে রাতের বেলায় অনেক জোনাকি জ্বলে।তুই আসিস আবার দুজন মিলে জোনাকি পোকার আলো খেলা দেখব।তাড়াতাড়ি আসতে হবে তা না হলে ঝোপটা হয়ত কেটে ফেলবে।তখন দুজন মিলে জোনাকির আলোখেলা দেখতে পারব না।তুই আসলে আমাদের কোমের জমিটায় নিয়ে যাবে যেখানে বর্ষায় পানি আসে এবং অনেক মাছের ঝাক আসে।অনেকদিন যাবত বর্ষা আসলেও মাছের ঝাক আসে না।সম্ভবত তুই নেই তাই মাছের ঝাক আর আসে না।তুই আসিস দুজন মিলে আবার গামছা দিয়ে পোনা মাছের ঝাক ধরব।তুই আসবি তো? তোর প্রতিক্ষায় রইল অন্ধকার রাতের জোনাকি,শীতে ক্ষেতের আইলের ঘাসের উপর জমা শিশির, কোলা ব্যঙ্গের ডাক,মাছের ঝাক,বৃষ্টির পর মাটির সোদা গন্ধের সাথে খড়ের গাদার এক অদ্ভুত গন্ধ আর প্রতিক্ষায় থাকব আমি।
ইতি
খেরোখেতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন